বড় আপডেট: প্রকাশিত হলো চতুর্থ ভোটার সাপ্লিমেন্টারি লিস্ট! আপনার নাম আছে তো?

বাংলার বিধানসভা নির্বাচনের মুখে ভোটার তালিকা নিয়ে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। রবিবার প্রকাশিত হলো চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা। আদালতের নির্দেশে বিচার বিভাগীয় অফিসারদের তত্ত্বাবধানে তথ্য যাচাইয়ের পর এই তালিকায় ২ লক্ষ বিবেচনাধীন ভোটারের নামের নিষ্পত্তি করা হয়েছে। কমিশন জানিয়েছে, এখন থেকে প্রতিদিন এই ধরনের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে।
পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ১৮ লক্ষ ভোটারের নাম বাদের খাতায় চলে গিয়েছে। খসড়া তালিকা থেকে হিসেব করলে এই সংখ্যাটা ৮০ লক্ষ ছাড়িয়েছে। বর্তমানে প্রায় ৬০ লক্ষ নাম বিবেচনাধীন তালিকায় থাকলেও, ৪২ লক্ষের নিষ্পত্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি ১৮ লক্ষের ভাগ্য নির্ধারণ হবে ৬ এপ্রিল অর্থাৎ প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখের আগেই। যাদের নাম বাদ পড়ছে, তাদের জন্য কলকাতায় বিশেষ ট্রাইব্যুনাল খোলা হচ্ছে যেখানে তারা পুনরায় আবেদন জানাতে পারবেন।