কম্পিউটার দুনিয়ায় বিপ্লব! ডেল আনল ৫০ TOPS পাওয়ারফুল এআই ডেস্কটপ, ৩১ মার্চ থেকেই শুরু বিক্রি

বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা ডেল (Dell) তাদের নতুন প্রজন্মের এআই (AI) চালিত ল্যাপটপ, ডেস্কটপ এবং ওয়ার্কস্টেশন বাজারে আনার ঘোষণা করেছে। আগামী ৩১ মার্চ থেকে এই অত্যাধুনিক ডিভাইসগুলির বিক্রি শুরু হবে। আধুনিক অফিসের কাজের পরিবেশ ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই এই নতুন সিরিজটি ডিজাইন করা হয়েছে।

এই লঞ্চের সবচেয়ে বড় আকর্ষণ হলো ‘Dell Pro 5 Micro’ ডেস্কটপ। আকারে অত্যন্ত ছোট বা ‘মাইক্রো’ হলেও এর ক্ষমতা চমকে দেওয়ার মতো। এটি ৫০ TOPS (Tera Operations Per Second) এআই পারফরম্যান্স দিতে সক্ষম, যার ফলে মাইক্রোসফটের ‘Copilot+’ ফিচারগুলি এতে অনায়াসেই চালানো যাবে। স্বল্প পরিসরে যারা শক্তিশালী পারফরম্যান্স খুঁজছেন, তাদের জন্য এটি সেরা বিকল্প হতে চলেছে।

পাশাপাশি ডেল তাদের ‘Pro’ সিরিজের নতুন নোটবুকও এনেছে, যা আগের মডেলগুলির তুলনায় ১৮% পাতলা। এতে রয়েছে লেটেস্ট Intel Core Ultra বা AMD Ryzen AI চিপ এবং গ্রাহকরা চাইলে এতে প্রিমিয়াম OLED ডিসপ্লেও বেছে নিতে পারবেন। ভিডিও কলের গুণমান বাড়াতে এতে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল HDR ক্যামেরা এবং কানেক্টিভিটির জন্য থাকছে সুপারফাস্ট Wi-Fi 7। যারা ভারী কাজ যেমন ডেটা সায়েন্স বা ভিডিও এডিটিং করেন, তাদের জন্য ডেল এনেছে ‘Precision’ সিরিজের ওয়ার্কস্টেশন, যাতে NVIDIA RTX Pro Blackwell গ্রাফিক্স কার্ড এবং ৬৪ জিবি পর্যন্ত র‍্যাম সাপোর্ট করবে। সুরক্ষার ক্ষেত্রেও কোনো আপস করেনি সংস্থাটি, হ্যাকারদের রুখতে এতে যোগ করা হয়েছে ‘Quantum-resistant BIOS’ প্রযুক্তি। ৩১ মার্চ থেকে বিভিন্ন ধাপে এই ডিভাইসগুলি কেনা যাবে।