“১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে প্যান কার্ডের নিয়ম!”-বড় স্বস্তি নাকি বাড়বে বিপদ?

নতুন অর্থবর্ষ অর্থাৎ ১ এপ্রিল থেকে সাধারণ মানুষের আর্থিক জীবনে আসতে চলেছে বড়সড় বদল। আয়কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সহজ করতে মোদী সরকার নিয়ে আসছে নতুন আয়কর আইন। প্যান কার্ড (PAN Card) সংক্রান্ত এই পরিবর্তনগুলি সরাসরি প্রভাব ফেলবে আপনার ব্যাঙ্ক লেনদেন, কেনাকাটা এবং প্রতিদিনের যাতায়াতে। একনজরে দেখে নিন ১ এপ্রিল থেকে কী কী বদলাচ্ছে:
১. প্যান কার্ডের জন্য শুধু আধার কার্ডে আর কাজ হবে না! এতদিন আধার কার্ড থাকলেই সহজে ই-প্যান পাওয়া যেত। কিন্তু ১ এপ্রিল থেকে আধার কার্ডের পাশাপাশি জন্ম শংসাপত্র (Birth Certificate) জমা দেওয়া বাধ্যতামূলক হচ্ছে। জন্ম প্রমাণপত্র হিসেবে দশম শ্রেণির মার্কশিট বা ভোটার আইডিও গ্রহণ করা হতে পারে। বদলে যাচ্ছে প্যান আবেদনের ফর্মও।
২. নাম ভুল থাকলে বাতিল হবে প্যান কার্ড আপনার আধার কার্ড এবং প্যান কার্ডে কি নামের বানানে তফাত আছে? তবে সাবধান! ১ এপ্রিলের মধ্যে এই ভুল সংশোধন না করলে সরকার আপনার প্যান কার্ডটি চিরতরে বাতিল (Deactivate) করে দেবে। এর ফলে আপনার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেন বন্ধ হয়ে যেতে পারে।
৩. নগদ লেনদেনে বড় স্বস্তি! সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সুখবর। এখন থেকে প্রতিদিন ৫০ হাজার টাকার জমার জন্য বারবার প্যান দেখানোর ঝঞ্ঝাট কমছে। নতুন নিয়ম অনুযায়ী, বছরে মোট ১০ লক্ষ টাকার বেশি জমা বা উত্তোলনের ক্ষেত্রেই কেবল প্যান নম্বর প্রদান বাধ্যতামূলক হবে। ছোটখাটো দৈনন্দিন খরচে আর প্যান কার্ডের প্রয়োজন পড়বে না।
৪. গাড়ি কেনা ও হোটেলের বিলে নতুন সীমা বিলাসবহুল জীবনযাপনের ক্ষেত্রে নজরদারি বাড়াচ্ছে সরকার:
-
গাড়ি কেনা: ৫ লক্ষ টাকার বেশি মূল্যের যেকোনো গাড়ি বা বাইক কিনলে প্যান কার্ড দিতেই হবে।
-
হোটেল ও অনুষ্ঠান: হোটেল বিল, রেস্তোরাঁ বা কোনো অনুষ্ঠানের বিল ১ লক্ষ টাকা পেরিয়ে গেলেই প্যান নম্বর জানানো বাধ্যতামূলক।
৫. সম্পত্তি কেনাবেচায় কড়া নজর সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রেও প্যান কার্ডের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। কালো টাকার লেনদেন রুখতে বড় অঙ্কের যেকোনো ডিলের ক্ষেত্রে প্যান কার্ডের ব্যবহার বাধ্যতামূলক থাকবে।