হ্যাজেলউডকে ছাড়াই মাঠে নামছে চ্যাম্পিয়ন ব্যাঙ্গালোর! জল্পনার অবসান ঘটালেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার

আগামীকাল থেকেই শুরু হচ্ছে আইপিএল ২০২৬ (IPL 2026)-এর ১৯তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এবং সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। কিন্তু মহারণের ঠিক আগেই দুঃসংবাদ আরসিবি শিবিরে। দলের প্রধান পেসার জশ হ্যাজেলউডকে (Josh Hazlewood) প্রথম ম্যাচে পাচ্ছে না বেঙ্গালুরু।
কেন খেলবেন না হ্যাজেলউড? প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে কোচ অ্যান্ডি ফ্লাওয়ার জানান, হ্যাজেলউড ফিট থাকলেও দীর্ঘ বিমান সফরের ধকল কাটিয়ে তিনি এখনও ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত নন। গত মরশুমে ২২টি উইকেট নিয়ে আরসিবি-র খেতাব জয়ের অন্যতম কারিগর ছিলেন এই অজি তারকা। তাঁর অনুপস্থিতি দলের বোলিং বিভাগকে কিছুটা দুর্বল করবে বলে মনে করা হচ্ছে।
যশ দয়ালকে নিয়েও বড় সিদ্ধান্ত: ব্যক্তিগত বিতর্কের জেরে এ মরশুমে আরসিবি-র হয়ে খেলছেন না আরেক তারকা বোলার যশ দয়াল। তাঁর পরিবর্তে বাঁ-হাতি বোলার মাঙ্গেশকে নিয়ে আশাবাদী কোচ। এছাড়াও বোলিং বিভাগে সুযোগের অপেক্ষায় রয়েছেন অভিনন্দন এবং রাসিক।