বাস ধরতে গিয়েই বিপর্যয়! নর্দমার প্রবল স্রোতে তলিয়ে গেলেন যুবক, ৮নি শনাক্ত করল আধার কার্ড

ভারতের নিকাশি ব্যবস্থার কঙ্কালসার দশা আরও একবার প্রকট হলো উত্তরপ্রদেশের বরেলিতে। গত ২৪ মার্চ স্যাটেলাইট বাস টার্মিনাসের কাছে একটি খোলা নর্দমায় পড়ে গিয়ে মৃত্যু হলো মহম্মদ তৌহিদ নামে এক যুবকের। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, নর্দমার পাশে একটি উঁচু পাঁচিলে বসে থাকার সময় হঠাৎই পা পিছলে ১৫ ফুট গভীর নর্দমায় পড়ে যান তিনি।

উদ্ধারকার্যে ৮০ জনের দল নর্দমার জলের প্রবল স্রোত এবং আবর্জনার কারণে উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এনডিআরএফ (NDRF) এবং এসডিআরএফ (SDRF)-এর ৮০ জন সদস্যের একটি দল সাকশন পাম্প এবং ক্রেন ব্যবহার করে দীর্ঘ ৩০ ঘণ্টার তল্লাশির পর ২৫ মার্চ সকালে তৌহিদের নিথর দেহ উদ্ধার করে। কাদার নীচে তলিয়ে যাওয়া মরদেহের পকেটে থাকা আধার কার্ড দেখে তাঁকে শনাক্ত করা হয়।

প্রশাসনের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন স্থানীয়দের অভিযোগ, গত এক বছর ধরে নর্দমাটি পরিষ্কার করা হয়নি এবং এর ঢাকনা ভাঙা থাকলেও মেরামতি করেনি পুরসভা। এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। কেউ একে ‘প্রশাসনিক ব্যর্থতা’ বলছেন, আবার কেউ দেশের নিকাশি নালায় বিষাক্ত রাসায়নিক বর্জ্য মিশে থাকাকে প্রাণের ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছেন।