নদীর ওপর বেইলি ব্রিজ এখন কফিশপ! অরুণাচলে ভারতীয় সেনার ‘বর্ডার ব্রিউ ক্যাফে’ পর্যটকদের নতুন আকর্ষণ

অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার জেমিথাং-এ এক অভিনব উদ্যোগ নিল ভারতীয় সেনাবাহিনী। ভারত-চীন সীমান্তের অত্যন্ত কাছে ‘নিয়ামজাং চু’ নদীর ওপর একটি পরিত্যক্ত বেইলি সেতুকে ভোল বদলে তৈরি করা হয়েছে এক চমৎকার ক্যাফে, যার নাম দেওয়া হয়েছে ‘বর্ডার ব্রিউ ক্যাফে’

অপারেশন সদভাবনা ও নারীশক্তি ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সদভাবনা’-র অধীনে এই ক্যাফেটি তৈরি করা হয়েছে। এটি সম্পূর্ণভাবে পরিচালনা করছেন স্থানীয় ‘মনপা’ সম্প্রদায়ের মহিলারা। সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই এই প্রয়াস। মাত্র ৩১ দিনের রেকর্ড সময়ে এই ব্রিজ ক্যাফেটি নির্মাণ সম্পন্ন করেছে সেনাবাহিনী।

পর্যটকদের জন্য স্বর্গরাজ্য হিমালয়ের মনোরম দৃশ্য আর পায়ের নিচে বয়ে চলা পাহাড়ি নদীর শব্দ—সব মিলিয়ে পর্যটকদের কাছে এটি এখন সেরা গন্তব্য। অব্যবহৃত পরিকাঠামোকে (Heritage Infrastructure) কীভাবে পর্যটনের কাজে লাগানো যায়, তার এক অনন্য উদাহরণ এই বর্ডার ব্রিউ ক্যাফে। তাওয়াং ভ্রমণে যাওয়া পর্যটকদের কাছে এটি এখন বাড়তি পাওনা।