২৩ ও ২৯ এপ্রিল মহাযুদ্ধ! আলিপুরদুয়ারে প্রথম জনসভা নরেন্দ্র মোদীর, মাস্টারস্ট্রোক দিতে তৈরি বিজেপি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গে প্রচারের সূচি। আগামী ৫ এপ্রিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকেই নিজের নির্বাচনী প্রচার অভিযান শুরু করতে চলেছেন তিনি। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উত্তরবঙ্গ থেকেই নিজের প্রচার শুরু করেছেন, এবার সেই পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী।

কেন আলিপুরদুয়ার থেকেই শুরু? রাজ্যে এবার দুই দফায় ভোট হতে চলেছে— ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। প্রথম দফাতেই উত্তরবঙ্গের সবকটি আসনে ভোটগ্রহণ হবে। গত কয়েক বছরে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়েছে, তাই এই অঞ্চলটিকে শুরুতেই সুরক্ষিত করতে চাইছে গেরুয়া শিবির।

ভোটের আবহে মোদী ম্যাজিক গত ১৪ মার্চ ব্রিগেডের সভার পর থেকেই প্রধানমন্ত্রীর পরবর্তী কর্মসূচির অপেক্ষায় ছিলেন কর্মী-সমর্থকরা। যদিও দলের একাংশ রামনবমীর সময় থেকেই প্রচারের দাবি তুলেছিল, তবে শেষ পর্যন্ত ৫ এপ্রিলকেই চূড়ান্ত করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, মোদীর এই সফর উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে।