বিজেপির মেগা মাস্টারস্ট্রোক! শাহের হাতেই প্রকাশ পাবে তৃণমূলের ১৫ বছরের অপশাসনের ‘শ্বেতপত্র’!

২০২৬ বিধানসভা নির্বাচনের রণক্ষেত্র আরও উত্তপ্ত করতে আগামী ২৮ মার্চ পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্ভবত একদিনের এই ঝোড়ো সফরে শাসকদল তৃণমূল কংগ্রেসের গত ১৫ বছরের শাসনের ‘হিসেব’ বুঝে নিতে চাইছেন তিনি। বিজেপি সূত্রে খবর, এই সফরে শাহ তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক ‘চার্জশিট’ বা অভিযোগপত্র এবং একটি বিশদ ‘শ্বেতপত্র’ (White Paper) প্রকাশ করবেন।
চার্জশিটে কী কী থাকছে? বিজেপির দাবি, এই চার্জশিটে তৃণমূল জমানার যাবতীয় দুর্নীতি, নিয়োগ কেলেঙ্কারি, আর্থিক নয়ছয় এবং রাজ্যের ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির খতিয়ান থাকবে। বিশেষ করে কয়লা, বালি ও পাথর পাচারের মতো ‘মাফিয়া রাজ’ এবং প্রশাসনিক স্তরের গাফিলতিকে জনসমক্ষে আনাই শাহের মূল লক্ষ্য। বিজেপি নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, ক্ষমতায় এলে তাঁরা এই অবৈধ কারবারের নেটওয়ার্ক গুঁড়িয়ে দেবেন।
বিজেপির গুচ্ছ প্রতিশ্রুতি: আগামী ৫ এপ্রিল বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশের কথা থাকলেও শাহের এই সফর থেকেই একগুচ্ছ বড় ঘোষণা আসতে পারে:
-
সপ্তম বেতন কমিশন: ক্ষমতায় আসার মাত্র ৪৫ দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করার প্রতিশ্রুতি।
-
নিয়োগ: শূন্যপদে ৬ মাসের মধ্যে নিয়োগ এবং বিলুপ্ত সরকারি পদগুলি ফিরিয়ে আনা।
-
অন্নপূর্ণা ভাণ্ডার: তৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা হিসেবে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প চালু করবে বিজেপি, যেখানে ভাতার অঙ্ক অনেক বেশি হবে।
-
কেন্দ্রীয় প্রকল্প: আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পগুলি রাজ্যে সরাসরি কার্যকর করার ঘোষণাও থাকবে ইস্তাহারে।
অমিত শাহের এই সফর এবং ‘চার্জশিট’ প্রকাশ রাজ্যের রাজনৈতিক সমীকরণকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার।