মহাষ্টমীতে কন্যা পুজো আর বিরল ‘রবি যোগ’! কোন ৪ রাশির জীবনে শুরু হচ্ছে গোল্ডেন টাইম?

বসন্তের হাওয়ায় এখন উৎসবের আমেজ। আগামিকাল, ২৬ মার্চ (বৃহস্পতিবার) চৈত্র নবরাত্রির মহাষ্টমী। শাস্ত্র মতে, এই দিনটি অত্যন্ত পবিত্র। এদিন ছোট ছোট মেয়েদের কুমারী রূপে পুজো করে হালুয়া-পুরি ও ছোলার ভোগ নিবেদন করা হয়। তবে এবারের অষ্টমী তিথিটি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, এই বছর মহাষ্টমীতে তৈরি হয়েছে ‘সর্বার্থসিদ্ধি’‘রবি যোগ’-এর এক দুর্লভ সমাপতন। এই মহেন্দ্রক্ষণে দেবী দুর্গার আশীর্বাদে ৪টি রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে অভাবনীয় পরিবর্তন।

মহাষ্টমীতে ভাগ্যের চাকা ঘুরছে যাঁদের:

  • মেষ রাশি: আপনার আত্মবিশ্বাস এখন তুঙ্গে থাকবে। কর্মজীবনে উন্নতির নতুন পথ খুলে যাবে। দীর্ঘদিন ধরে যারা আর্থিক অনটনে ভুগছিলেন, মা দুর্গার কৃপায় তাঁদের পকেটে এবার টান পড়বে না। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে।

  • সিংহ রাশি: সূর্যদেব শাসিত এই রাশির জাতকদের প্রভাব-প্রতিপত্তি বাড়বে বহুগুণ। পরিবারে আপনার নেওয়া পরিকল্পনাগুলি পূর্ণ সমর্থন পাবে। শুধু তাই নয়, এপ্রিলেই পেতে পারেন আপনার বহু প্রতীক্ষিত স্বপ্নের চাকরি। নতুন ব্যবসা শুরুর জন্য এর চেয়ে ভালো সময় আর হয় না।

  • বৃশ্চিক রাশি: ভাগ্যের ভোলবদল হতে চলেছে বৃশ্চিক রাশির। হঠাৎ করে ধনসম্পদ বৃদ্ধির যোগ রয়েছে। পুরনো ঋণ বা ধারদেনা মিটে যাওয়ায় মানসিক শান্তি ফিরবে। পারিবারিক জীবনে আসবে নতুন সদস্য বা কোনও বড় সুসংবাদ। শত্রুদের চক্রান্ত নস্যাৎ করে আপনিই বিজয়ী হবেন।

  • ধনু রাশি: ব্যবসার মন্দা কাটতে চলেছে। অনেক চেষ্টা করেও যারা লাভের মুখ দেখছিলেন না, দেবীর কৃপায় তাঁদের ব্যবসায় গতি আসবে। অর্থ আসার পথ সুগম হবে। বিনিয়োগ থেকে বড় অংকের মুনাফা পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে এই সময়।

 ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভক্তিভরে কন্যা পুজো এবং অষ্টমীর পুষ্পাঞ্জলি দিলে জীবনের সমস্ত বাধা দূর হয়। এই বিরল যোগের প্রভাবে রাশিচক্রের এই চার প্রতিনিধি এখন সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার জন্য প্রস্তুত।