৬ কিস্তির বদলে এলপিজি-তে স্বনির্ভর ভারত! রান্নার গ্যাসের জোগান নিয়ে বড় তথ্য দিল সরকার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে দেশজুড়ে চলা উদ্বেগের মাঝেই বুধবার সংসদ ভবনে এক উচ্চপর্যায়ের সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পৌরহিত্যে এই বৈঠকে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতে এই মুহূর্তে জ্বালানি সঙ্কটের কোনও পরিস্থিতি তৈরি হয়নি। পর্যাপ্ত তেল মজুত থাকার পাশাপাশি আরও বেশ কয়েকটি জাহাজ ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলেও জানানো হয়েছে।
বৈঠকের মূল হাইলাইটস:
-
উপস্থিতি: বৈঠকে রাজনাথ সিং ছাড়াও ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তবে কেরলে ব্যস্ত থাকায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধি এই বৈঠকে অংশ নেননি।
-
জ্বালানি সুরক্ষা: হরমুজ প্রণালীতে অস্থিরতা থাকলেও ভারত বিকল্প পথে এবং মজুত ভাণ্ডারের মাধ্যমে পরিস্থিতি সামাল দিচ্ছে।
-
এলপিজি নিয়ে আশ্বাস: পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, ভারতের মোট এলপিজি (LPG) চাহিদার ৬০ শতাংশই দেশে উৎপাদিত হয়। বাকি ৪০ শতাংশ আমদানির মাধ্যমে এবং সঠিক পরিকল্পনায় জোগান দেওয়া হচ্ছে, তাই রান্নার গ্যাসের আকাল হওয়ার কোনও কারণ নেই।
বিরোধীদের পাল্টা দাবি: রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে সহ অন্যান্য বিরোধী নেতারা নিছক রুদ্ধদ্বার বৈঠক না করে সংসদে এই নিয়ে প্রকাশ্য বিতর্কের দাবি তুলেছেন। যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হলে সরকার কীভাবে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গ্যাসের জোগান নিশ্চিত করবে, সেই ব্লু-প্রিন্টও দাবি করেছেন তাঁরা।