১০০০ কোটির দোরগোড়ায় রণবীর সিং, আদিত্য ধরের কামব্যাকে কাঁপছে বিশ্ব; দেখে নিন বক্স অফিসের সেরা ৬!

বক্স অফিস মানেই এখন রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’-এর একচ্ছত্র আধিপত্য। মাত্র ৬ দিনেই ছবিটি ৯০০ কোটির ক্লাবে প্রবেশ করে চলচ্চিত্র বিশেষজ্ঞদের তাক লাগিয়ে দিয়েছে। ভারতীয় সিনেমার ইতিহাসে খুব কম ছবিই এই গতিতে সাফল্যের শিখরে পৌঁছাতে পেরেছে। আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে এই ছবি। আসুন দেখে নিই ভারতের দ্রুততম ৯০০ কোটির ক্লাবের সেরা ৬টি ছবি:
১. পুষ্পা ২: দ্য রুল: আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা অভিনীত এই ছবি মুক্তির মাত্র ৬ দিনের মাথায় বিশ্বজুড়ে ৯০০ কোটির গণ্ডি পেরিয়ে ইতিহাস তৈরি করেছিল। তবে ‘ধুরন্ধর ২’ এই রেকর্ডকে এখন জোরদার টক্কর দিচ্ছে।
২. ধুরন্ধর ২: আদিত্য ধরের পরিচালনায় রণবীর সিংয়ের এই স্পাই-অ্যাকশন থ্রিলার মাত্র ৬ দিনেই বিশ্ব বক্স অফিসে ৯০০ কোটির ম্যাজিক ফিগার স্পর্শ করেছে। রণবীরের অভিনয় এবং ছবির টানটান চিত্রনাট্য দর্শকদের হলমুখী করেছে।
৩. বাহুবলী ২: দ্য কনক্লুশন: এসএস রাজামৌলির এই মহাকাব্যিক সৃষ্টি ৭ দিনের মাথায় ৯০০ কোটির ক্লাবে ঢুকেছিল। দীর্ঘ সময় ধরে এই রেকর্ড অক্ষুণ্ণ থাকলেও সাম্প্রতিক দক্ষিণী ও বলিউড ছবিগুলি তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে।
৪. আরআরআর: রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত অস্কারজয়ী এই ছবিটি বিশ্বজুড়ে ৯০০ কোটির ক্লাবে পৌঁছাতে সময় নিয়েছিল মাত্র ১০ দিন।
৫. কেজিএফ ২: রকিং স্টার যশের দাপটে কাঁপছিল বক্স অফিস। এই কন্নড় ছবিটি মাত্র ১২ দিনে বিশ্বজুড়ে ৯০০ কোটির ব্যবসা করে তালিকায় নিজের জায়গা পাকা করেছিল।
৬. জওয়ান: বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তির ১৩ দিনের মাথায় বিশ্বজুড়ে ৯০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল।
বর্তমানে ‘ধুরন্ধর ২’ যে হারে ব্যবসা করছে, তাতে মনে করা হচ্ছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এটি ১০০০ কোটির অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। রণবীর সিংয়ের এই জয়যাত্রা ভারতীয় সিনেমার গ্লোবাল মার্কেটকে আরও শক্তিশালী করে তুলল।