বিরোধী জোটে ধস! ৮০-৯০টি আসন নিয়ে ফের দিছপুরে ফিরছে এনডিএ? সমীক্ষায় তুঙ্গে জল্পনা

২০২৬-এর অসম বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি পারবেন টানা তৃতীয়বার বিজেপিকে ক্ষমতায় ফেরাতে? সিএনএন-নিউজ ১৮ এবং ‘ভোট ভাইব’-এর সাম্প্রতিক সমীক্ষা বলছে, অসমে ফের দাপট বজায় রাখতে চলেছে এনডিএ (NDA)।
আসন ও ভোট শতাংশের লড়াই (ওপিনিয়ন পোল ২০২৬):
-
এনডিএ (NDA): ১২৬টি আসনের মধ্যে ৮০ থেকে ৯০টি আসন পেতে পারে শাসক জোট। ভোট শতাংশের বিচারে এনডিএ পেতে পারে ৪২.৭% ভোট।
-
ইন্ডিয়া জোট (INDIA Bloc): প্রধান বিরোধী শক্তি কংগ্রেস নেতৃত্বাধীন জোট পেতে পারে ২৯ থেকে ৩৯টি আসন। তাদের পক্ষে ৩৬.১% ভোটার সমর্থন জানিয়েছেন।
-
অন্যান্য: ছোট দল বা আঞ্চলিক শক্তিগুলি সেভাবে কোনো প্রভাব ফেলতে পারবে না বলেই ইঙ্গিত সমীক্ষায়।
হিমন্তই কি তুরুপের তাস? সমীক্ষায় অংশ নেওয়া ৪৮ শতাংশ মানুষ হিমন্ত বিশ্ব শর্মাকেই ফের মুখ্যমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। সেখানে কংগ্রেস নেতা গৌরব গগৈ পেয়েছেন ৩৭.৭ শতাংশ সমর্থন। অনুপ্রবেশ রোখা এবং মহিলাদের জন্য ৯,০০০ টাকার ডিবিটি প্রকল্পের মতো বিষয়গুলি সরকারের পালে হওয়া দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বেকারত্ব (২৫.৭%) এবং বন্যার মতো সমস্যাগুলি হিমন্ত সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।