সোনায় সোহাগা না কি পকেট গড়ের মাঠ? এক দিনেই সোনার দামে বিশাল ওঠানামা, দুপুরের সুযোগ হারালেন না তো?

সোমবার সোনা ও রুপোর বাজারে দেখা গেল নজিরবিহীন অস্থিরতা। সকাল থেকে সন্ধ্যা— তিন দফায় সোনার দাম যে হারে বাড়ল-কমল, তাকে বিশেষজ্ঞরা ‘রোলার-কোস্টার রাইড’ বলছেন। দিনের শেষে দাম বাড়লেও, দুপুরে কয়েক ঘণ্টার জন্য সোনা কেনার সুবর্ণ সুযোগ এসেছিল সাধারণ মানুষের কাছে।

এক নজরে আজকের ওঠানামা (প্রতি ১ গ্রাম):

  • সকাল ১০টা: ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১৩,৯০০ টাকা। ২২ ক্যারেট ছিল ১৩,২০৫ টাকা।

  • দুপুর ১টা ৫০ মিনিট (সেরা সুযোগ): দাম হুড়মুড়িয়ে কমে ২৪ ক্যারেট হয় ১৩,৪২৭ টাকা এবং ২২ ক্যারেট ১২,৭৫৫ টাকা। অর্থাৎ ভরি প্রতি কয়েক হাজার টাকা সাশ্রয়ের সুযোগ ছিল এই সময়ে।

  • সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট: বিশ্ব বাজারের প্রভাবে ফের লাফিয়ে বাড়ে দাম। ২৪ ক্যারেট পৌঁছে যায় এদিনের সর্বোচ্চ ১৪,০৩১ টাকায় এবং ২২ ক্যারেট ১৩,৩৩০ টাকায়

রুপোর বাজারেও আগুন: দুপুরে ১ কেজি রুপোর দাম ২ লক্ষ ১৪ হাজার ৬১৬ টাকায় নামলেও, সন্ধ্যায় তা এক লাফে বেড়ে দাঁড়ায় ২ লক্ষ ২৬ হাজার ১২৭ টাকা

স্বর্ণশিল্প বাঁচাও কমিটি জানিয়েছে, এই দামের সঙ্গে গয়না কেনার সময় জিএসটি (GST) ও মেকিং চার্জ যুক্ত হবে। তাই সোনা কেনা বা বিনিয়োগের আগে বাজারের সঠিক দরের দিকে নজর রাখা জরুরি।