সোনায় সোহাগা! একদিনে দু’বার কমল দাম, মধ্যবিত্তের নাগালে কি এবার হলুদ ধাতু?

সপ্তাহের শুরুতেই সোনার বাজারে বড়সড় ধস! সোমবার (২৩ মার্চ, ২০২৬) সকালের পর বিকেলে আরও একদফা কমল সোনা ও রুপোর দাম। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং লগ্নিকারীদের মনোভাবে বদল আসায় হুড়মুড়িয়ে পড়েছে মূল্যবান এই ধাতুর দর। এক নজরে দেখে নিন আজকের বাজার দর (৩ শতাংশ জিএসটি ব্যতীত):
বিকেলের আপডেট (সকাল বনাম বিকেল): সকালের তুলনায় বিকেলের বাজারে প্রতি গ্রামে সোনার দাম অনেকটা কমেছে।
-
২৪ ক্যারেট সোনা: সকালে ছিল ১৩,৯০০ টাকা/গ্রাম, বিকেলে তা কমে হয়েছে ১৩,৪২৭ টাকা।
-
২২ ক্যারেট (কেনা): সকালে ছিল ১৩,২০৫ টাকা/গ্রাম, বিকেলে দাঁড়িয়েছে ১২,৭৫৫ টাকা।
-
রুপো (বার): প্রতি কেজিতে দাম কমে দাঁড়িয়েছে ২,১৪,৬১৬ টাকা (সকালে ছিল ২,১৭,৮৯৩ টাকা)।
স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) জানাচ্ছে, গত শুক্রবারের (২১ মার্চ) তুলনায় সোমবারের দামের পার্থক্য কয়েক হাজার টাকা। তবে মনে রাখবেন, গয়না কিনতে গেলে এই মূল দামের সঙ্গে আরও ৩ শতাংশ জিএসটি যুক্ত হবে।