১৩ বা ১৫ নয়, কেন ঠিক ১৪.২ কেজিই হয় রান্নার গ্যাসের ওজন? জানলে অবাক হবেন বিজ্ঞানের এই কারণ!

ভারতজুড়ে এলপিজি (LPG) সংকট আর দামের ওঠানামার মাঝেই একটা প্রশ্ন অনেকের মনেই ঘোরে— গৃহস্থালির রান্নার গ্যাসের সিলিন্ডার কেন ঠিক ১৪.২ কেজিই হয়? ১৩ বা ১৫ কেজির রাউন্ড ফিগার কেন নয়? পঞ্চাশের দশকে বার্মা শেল (বর্তমানে ভারত পেট্রোলিয়াম) যখন প্রথম এই সিলিন্ডার আনে, তখন থেকেই এই ওজন অপরিবর্তিত। এর পিছনে রয়েছে বিজ্ঞান ও সুরক্ষার এক অদ্ভূত মেলবন্ধন।

কেন ১৪.২ কেজি? প্রধান ৪টি কারণ:

  • চাপ ও সুরক্ষা (Pressure Control): এলপিজি অত্যন্ত চাপে সিলিন্ডারে ভরা থাকে। ইঞ্জিনিয়ারদের মতে, ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের ভেতরের দেওয়ালের ওপর যে চাপ তৈরি করে, তা বর্তমান সিলিন্ডারের গঠনের জন্য সবথেকে নিরাপদ। এর বেশি গ্যাস ভরলে সিলিন্ডার ফেটে যাওয়ার ঝুঁকি তৈরি হতো এবং সিলিন্ডার আরও অনেক বেশি মোটা ও ভারী করতে হতো।

  • বহনযোগ্যতা (Portability): ১৪.২ কেজি গ্যাসসহ একটি ভর্তি সিলিন্ডারের মোট ওজন হয় প্রায় ২৯-৩০ কেজি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের পক্ষে এই ওজন বহন করা সম্ভব। এর বেশি ওজন হলে সাধারণের জন্য তা নাড়াচাড়া করা দুঃসাধ্য হয়ে পড়ত।

  • ব্যবহারিক প্রয়োজনীয়তা: একটি গড়পড়তা মধ্যবিত্ত ভারতীয় পরিবারে ১৪.২ কেজি গ্যাস প্রায় ৩০ থেকে ৪৫ দিন চলে। ফলে বারবার রিফিল করার ঝামেলা থাকে না, আবার জোগানও সচল থাকে।

  • রাসায়নিক মিশ্রণ: এলপিজি তৈরি হয় প্রোপেন ও বিউটেন দিয়ে। এদের তাপীয় প্রসারণ (Thermal Expansion) এবং সিলিন্ডারের ভেতরের শক্তির ভারসাম্য বজায় রাখতেই এই গাণিতিক হিসাব কষে ১৪.২ কেজি ধার্য করা হয়েছে।