ভুয়ো খবর ও কালোবাজারি রুখতে কড়া বার্তা প্রধানমন্ত্রীর! যুদ্ধ আবহে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বড় ঘোষণা

পশ্চিম এশিয়ার সংঘাতের মেঘ ঘনীভূত হতে দেখে দেশবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার লোকসভায় ভাষণ দিতে গিয়ে তিনি কোভিড-১৯ অতিমারির সেই কঠিন দিনগুলির কথা মনে করিয়ে দেন। প্রধানমন্ত্রী বলেন, “কোভিড অতিমারির সময়ে আমরা যেভাবে একজোট হয়ে প্রতিকূলতার মোকাবিলা করেছি, ঠিক একইভাবে এবারও আমাদের প্রস্তুত থাকতে হবে। পশ্চিম এশিয়ার এই সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।”
প্রধানমন্ত্রীর ভাষণের ৫টি মূল পয়েন্ট:
-
ঐক্যের ডাক: অতিমারি মোকাবিলার উদাহরণ টেনে মোদী বলেন, ধৈর্য ও অধ্যবসায়ই ভারতের আসল শক্তি। এই সংকটেও সেই মানসিকতা বজায় রাখতে হবে।
-
কালোবাজারি ও ভুয়ো খবর: যুদ্ধের সুযোগ নিয়ে যারা মজুতদারি বা কালোবাজারি করছে এবং ভুয়ো খবর ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে রাজ্য সরকারগুলিকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
-
নিরাপত্তা জোরদার: উপকূলীয় এলাকা, সীমান্ত এবং সাইবার নিরাপত্তা-সহ সমস্ত কৌশলগত ঘাঁটির সুরক্ষা আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
-
অর্থনৈতিক চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে, তিন সপ্তাহ ধরে চলা এই সংঘাতের বিরূপ প্রভাব বিশ্ব অর্থনীতি ও মানুষের জীবনযাত্রায় পড়তে শুরু করেছে।
-
জ্বালানি নিরাপত্তা: ভয়ের কোনো কারণ নেই জানিয়ে মোদী বলেন, ভারতের কাছে বর্তমানে ৫৩ লক্ষ মেট্রিক টন পেট্রোলিয়াম মজুত রয়েছে, যা শীঘ্রই ৬৫ লক্ষ মেট্রিক টনে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।