যুবসাথী প্রকল্পে বড় চমক! ১৫০০ টাকা কি ঢুকছে না? এবার স্রেফ একটা হোয়াটসঅ্যাপেই মুশকিল আসান!

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় পদক্ষেপ নিল প্রশাসন। বর্তমানে ২১ থেকে ৪০ বছর বয়সীদের জন্য চালু থাকা ‘যুবসাথী’ প্রকল্পে বড়সড় বদল আনা হয়েছে। মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার এই প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরেই আবেদনকারীদের মনে নানা প্রশ্ন ও বিভ্রান্তি ছিল। অনেক সময় ক্যাম্প বা অনলাইন আবেদনের ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে হয়েছে সাধারণ মানুষকে। এবার সেই সমস্ত জটিলতা কাটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ পরিষেবার সূচনা করল সরকার।
যুবসাথী প্রকল্প নিয়ে অনেকেরই অভিযোগ ছিল যে, আবেদন করার পরও টাকার স্ট্যাটাস জানা যাচ্ছে না বা টেকনিক্যাল সমস্যার কারণে ফর্ম ফিলাপ আটকে যাচ্ছে। এতদিন এই সমস্যার সমাধানের জন্য ব্লক অফিস বা জেলা দপ্তরে গিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হতো। কিন্তু এবার সেই দিন শেষ। প্রশাসনের পক্ষ থেকে একটি ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে, যার মাধ্যমে আবেদনকারীরা বাড়িতে বসেই তাদের প্রকল্পের বর্তমান স্থিতি বা স্ট্যাটাস জেনে নিতে পারবেন।
কীভাবে পাবেন এই সুবিধা?
সবার আগে আপনার ফোনে ৬২৯২২৪৮৮ নম্বরটি সেভ করুন। এরপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার জিজ্ঞাসা বা সমস্যার কথা লিখে পাঠান। এছাড়া নির্দিষ্ট ইমেইল আইডির মাধ্যমেও যোগাযোগ করার সুযোগ থাকছে। তবে মনে রাখবেন, এই পরিষেবাটি সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০.৩০ থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত উপলব্ধ থাকবে।
বিশেষজ্ঞদের মতে, ভোটের আগে যুবকদের ক্ষোভ প্রশমিত করতে এবং প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতেই এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে। এবার থেকে আর রোদে পুড়ে বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট নয়, স্রেফ একটা মেসেজেই মিলবে যুবসাথী প্রকল্পের যাবতীয় তথ্য। তাই আপনার অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে বা আবেদনের স্থিতি কী, তা জানতে আজই যোগাযোগ করুন এই নম্বরে।