নিউইয়র্ক বিমানবন্দরে রক্তারক্তি কাণ্ড! রানওয়েতে বিমানের সঙ্গে ফায়ার ট্রাকের সজোরে ধাক্কা, জখম ১০০?

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত বিমানবন্দর লা গার্ডদিয়া (LaGuardia) সাক্ষী থাকল এক ভয়ঙ্কর দুর্ঘটনার। সোমবার সকালে অবতরণের ঠিক পরেই এয়ার কানাডা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বিমানের সাথে একটি ফায়ার ট্রাকের (দমকলের গাড়ি) ভয়াবহ সংঘর্ষ ঘটে। কানাডার মন্ট্রিয়ল থেকে আসা ফ্লাইট AC৮৬৪৬ রানওয়েতে নামার পরপরই এই বিপত্তি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিমানের সামনের অংশ ও ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রানওয়ে ০৪/২২ পার হওয়ার সময় ‘ট্রাক ১’ হিসেবে চিহ্নিত একটি দমকলের গাড়ির সঙ্গে বিমানটির ধাক্কা লাগে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে দেখা গিয়েছে, বিমানটি অবতরণ সম্পন্ন করে ট্যাক্সিং করার সময় এই দুর্ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা গিয়েছে, বিমানের কাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারপাশে উদ্ধারকারী দলের ভিড়। যদিও কর্তৃপক্ষের তরফে ভিডিওর সত্যতা এখনও যাচাই করা হয়নি।
এই ঘটনায় আহতের সংখ্যা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। অসমর্থিত সূত্রে খবর, বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে প্রায় ৭০ থেকে ১০০ জন কমবেশি আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। তবে সরকারিভাবে এখনও কোনো হতাহতের সঠিক সংখ্যা বা মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। বিমানবন্দরের ভেতরেই জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। এই ঘটনার জেরে লা গার্ডিয়া বিমানবন্দরে উড়ান পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এফএএ (FAA) ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।