প্যান কার্ড নিয়ে চরম হুঁশিয়ারি! ১ এপ্রিলের আগে এই কাজ না করলে বড় বিপদে পড়বেন

আধার কার্ডের মতোই বর্তমান সময়ে প্যান কার্ড (PAN Card) আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আয়কর জমা দেওয়া, বড় অঙ্কের আর্থিক লেনদেন কিংবা ব্যবসার রেজিস্ট্রেশন—সবক্ষেত্রেই ১০ ডিজিটের এই অ্যালফানিউমেরিক নম্বরটি বাধ্যতামূলক। কিন্তু আপনি কি জানেন, আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে প্যান কার্ড সংক্রান্ত নিয়মে একগুচ্ছ বড় বদল আসতে চলেছে? আয়কর দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী, সামান্য একটি ভুলের কারণে আপনার প্যান কার্ডের আবেদন বাতিল হতে পারে।
অতিরিক্ত নথির প্রয়োজনীয়তা এতদিন পর্যন্ত নতুন প্যান কার্ড তৈরির জন্য শুধুমাত্র আধার কার্ড থাকলেই কাজ চলে যেত। কিন্তু ১ এপ্রিল থেকে সেই নিয়মে যবনিকা পড়ছে। এবার থেকে নতুন প্যান কার্ডের আবেদনের ক্ষেত্রে আধার কার্ডের পাশাপাশি অতিরিক্ত কিছু সহায়ক নথি বা সাপোর্টিং ডকুমেন্ট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে রয়েছে বার্থ সার্টিফিকেট (জন্ম শংসাপত্র), ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি। অর্থাৎ, এখন থেকে প্যান কার্ড পাওয়া আগের চেয়ে কিছুটা কঠিন হতে চলেছে।
আধার ও প্যান তথ্যের মিল বাধ্যতামূলক সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হতে চলেছে তথ্যের যাচাইকরণে। প্যান কার্ডে দেওয়া নাম এবং আধার কার্ডে থাকা নাম হুবহু এক হতে হবে। যদি নামের বানানে সামান্যতম তফাৎ থাকে বা তথ্যের গরমিল ধরা পড়ে, তবে সরাসরি প্যান কার্ডের আবেদন খারিজ করে দেওয়া হবে। তাই নতুন প্যান কার্ডের আবেদন করার আগে আপনার আধার কার্ডের তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি।
আসছে নতুন প্যান ফর্ম শুধুমাত্র নথিপত্র নয়, বদলে যাচ্ছে আবেদনের ফর্মও। এতদিন যে পুরনো ফর্মে প্যান কার্ডের আবেদন বা তথ্য সংশোধন করা যেত, ১ এপ্রিল থেকে তা বাতিল হয়ে যাবে। আয়কর দপ্তর একটি নতুন ও পরিমার্জিত ফর্ম আনতে চলেছে। ১ এপ্রিলের পর থেকে যারা নতুন প্যান কার্ডের জন্য আবেদন করবেন বা পুরনো কার্ড আপডেট করতে চাইবেন, তাদের এই নতুন ফর্মটিই ব্যবহার করতে হবে।
সতর্ক থাকুন এবং সময়মতো আপনার নথিপত্র গুছিয়ে রাখুন, যাতে ১ এপ্রিলের পর কোনো আইনি বা আর্থিক জটিলতায় পড়তে না হয়।