EPFO 3.0 ধামাকা! ২০ দিনের কাজ হবে ৩ দিনে, পিএফ-এর টাকা তোলা থেকে পেনশন—সবই এবার ডিজিটাল!

এমপ্লয়ইজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) তাদের সিস্টেমে এক আমূল পরিবর্তন আনতে চলেছে। ‘EPFO 3.0’ প্রকল্পের মাধ্যমে এখন সম্পূর্ণ প্রক্রিয়াকে অফলাইন থেকে ডিজিটাইজড করা হচ্ছে। এর ফলে পিএফ-এর টাকা তোলা, পেনশন বা ক্লেম সেটেলমেন্টের মতো জটিল কাজগুলো আগের চেয়ে অনেক দ্রুত সম্পন্ন হবে। ২০২৬ সালের পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই ৭০ শতাংশ ক্লেম স্বয়ংক্রিয় পদ্ধতিতে মেটানো হচ্ছে।
অটোমেটিক সেটেলমেন্ট ও দ্রুত টাকা প্রাপ্তি এখন থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত পিএফ তোলার জন্য আর দীর্ঘ অপেক্ষা করতে হবে না। স্বয়ংক্রিয় বা ‘অটোমেটিক ক্লেম সেটেলমেন্ট’ পদ্ধতিতে এই টাকা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। গত ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৩.৫ কোটি ক্লেম এই পদ্ধতিতে নিষ্পত্তি করা হয়েছে। আগে যেখানে টাকা পেতে ২০ দিন সময় লাগত, এখন তা মাত্র ৩ দিন বা তারও কম সময়ে সম্ভব হচ্ছে।
কোম্পানির অনুমোদনের ঝক্কি শেষ চাকরি বদলের ক্ষেত্রে পিএফ ব্যালেন্স ট্রান্সফার করা এখন জলভাত। যদি আপনার কেওয়াইসি (KYC) সঠিক থাকে, তবে আগের সংস্থা বা বর্তমান সংস্থার কোনও অনুমোদনের প্রয়োজন পড়বে না। সিস্টেম নিজেই এই ব্যালেন্স ট্রান্সফার করে দেবে। ইতিমধ্যেই ৭০ লক্ষের বেশি অ্যাকাউন্ট হোল্ডার এই সুবিধার মাধ্যমে টাকা সরিয়ে নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কাগজের ব্যবহার কমিয়ে স্বচ্ছতা আনা এবং সাধারণ মধ্যবিত্ত চাকরিজীবীদের হয়রানি বন্ধ করা।