মালদায় সোয়াইন ফ্লু-র ছোবল! ৪ বছরের শিশুর মৃত্যুতে জেলাজুড়ে চরম আতঙ্ক

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির বলি হলেন আরও এক ভারতীয় নাগরিক। শুক্রবার বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব অসীম মহাজন নিশ্চিত করেছেন যে, গত ১৮ মার্চ সৌদি আরবের রিয়াদে ইরানি হামলায় এক ভারতীয় প্রাণ হারিয়েছেন। এই নিয়ে গত ২১ দিনের সংঘর্ষে মোট ৬ জন ভারতীয়র মৃত্যু হলো। বর্তমানে আরও এক ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সরকার।

উদ্ধারকাজ ও প্রত্যাবর্তন: রিয়াদে ভারতীয় দূতাবাস মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাঁর দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রাখছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ৩ লক্ষ ভারতীয় নাগরিক বিশেষ বিমানে মধ্যপ্রাচ্য থেকে নিরাপদভাবে দেশে ফিরে এসেছেন। ওমান, ইরাক এবং সংযুক্ত আরব আমিরশাহিতে থাকা ভারতীয় দূতাবাসগুলি পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

কূটনৈতিক তৎপরতা: পরিস্থিতি মোকাবিলায় এবং হরমুজ প্রণালী সচল রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওমান, মালয়েশিয়া, জর্ডন, ফ্রান্স এবং কাতারের রাষ্ট্রনেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। মধ্যপ্রাচ্যের তৈল শোধনাগার এবং বাণিজ্যিক এলাকাগুলোতে ইরানের পাল্টা হামলার জেরে গোটা এলাকায় চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।