মমতার ১০ ‘প্রতিজ্ঞা’: লক্ষ্মীর ভাণ্ডার থেকে বেকার ভাতা— ২০২৬-এর নির্বাচনী তুরুপের তাস তৃণমূলের

১. লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি: সাধারণ শ্রেণির মহিলাদের জন্য মাসিক ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা এবং তপশিলি জাতি/জনজাতিভুক্তদের জন্য ১,৭০০ টাকা করা হয়েছে। ২. বাংলার যুব-সাথী: ২১ থেকে ৪০ বছর বয়সী জীবিকাহীন যুবক-যুবতীদের জন্য মাসে ১,৫০০ টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি। ৩. দুয়ারে চিকিৎসা: ‘দুয়ারে সরকার’-এর আদলে এবার ব্লক ও শহরস্তরে বার্ষিক স্বাস্থ্য শিবিরের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে বিশেষজ্ঞ ডাক্তার ও চিকিৎসা। ৪. ৭টি নতুন জেলা: প্রশাসনিক কাজের সুবিধার জন্য কান্দি, বহরমপুর, বিষ্ণুপুর, সুন্দরবন, রানাঘাট, ইছামতী এবং বসিরহাট— এই ৭টি নতুন জেলা গঠন। ৫. মিশন মহানগর: রাজ্যের ২৫টি প্রধান শহরকে (যেমন হাওড়া, শিলিগুড়ি, আসানসোল ইত্যাদি) অত্যাধুনিক পরিকাঠামো-সহ ‘মডেল শহর’ হিসেবে গড়ে তোলা। ৬. প্রবীণদের যত্ন: একাকী বা নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য বিশেষ সরকারি সুরক্ষা ও সহায়তার উদ্যোগ। ৭. আবাসন নিশ্চয়তা: রাজ্যের সমস্ত কাঁচা বাড়িকে পর্যায়ক্রমে পাকা বাড়িতে রূপান্তর করার প্রতিশ্রুতি। ৮. কৃষি ও জল: কৃষকদের জন্য সেচ সুবিধা বৃদ্ধি এবং প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ নিশ্চিত করা। ৯. বাংলার শিক্ষা: ই-লার্নিং ব্যবস্থার প্রসার এবং স্কুলগুলির আধুনিকীকরণ। ১০. শিল্পের কাণ্ডারী: দেউচা পাঁচামি ও রঘুনাথপুরে বড় বিনিয়োগের মাধ্যমে লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করা।