ইডেনের নেটে ভারতীয় পেসার! হর্ষিত রানার বিকল্প কি তবে নভদীপ সাইনি? কেকেআর শিবিরে বড় চমক!

আইপিএল ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে দুশ্চিন্তার কালো মেঘ। হাঁটুর চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার মুখে দলের অন্যতম প্রধান পেসার হর্ষিত রানা। সূত্রের খবর, অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। এই পরিস্থিতিতে হর্ষিতের যোগ্য বিকল্প খুঁজতে বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে রীতিমতো ‘অডিশন’ নিল কেকেআর ম্যানেজমেন্ট।
ইডেনের নেটে তিন নতুন মুখ: এদিন কেকেআরের প্র্যাক্টিস সেশনে নেটে বল করতে দেখা গেল তিন পরিচিত পেসারকে— নভদীপ সাইনি, আকাশ মাধওয়াল এবং সিমারজিৎ সিং।
-
নভদীপ সাইনি: ভারতের হয়ে তিন ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আইপিএলে আরসিবি ও রাজস্থানের হয়ে গতির ঝড় তুলেছেন তিনি।
-
আকাশ মাধওয়াল: মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ডেস ওভারে তাঁর ইয়র্কার কেকেআর শিবিরের নজর কেড়েছে।
-
সিমারজিৎ সিং: চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই পেসারও এদিন নেটে ঘাম ঝরিয়েছেন।
জরিপ করছেন কোচরা: অভিষেক নায়ার, শেন ওয়াটসন এবং ডোয়েন ব্র্যাভোদের কড়া নজরদারিতে এদিন এই বোলাররা বোলিং করেন। হর্ষিত রানা ছিটকে যাওয়ায় এবং মুস্তাফিজুর রহমান না থাকায় নাইটদের পেস আক্রমণ কিছুটা ধার হারিয়েছে। তাই ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগেই দ্রুত বিকল্প চূড়ান্ত করতে চাইছে কেকেআর পরিবার। নভদীপ বা আকাশের মতো অভিজ্ঞ কাউকে নেওয়া হলে নাইটদের পেস শক্তি অনেকটাই পুনরুদ্ধার হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।