অস্থির কলস থেকে বেরোল ৫০০ টাকার নোট! দোকানদারের আত্মারাম খাঁচা ছাড়া, ভিডিও দেখে হাসির রোল নেটপাড়ায়

সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় প্রতিদিন কতই না প্র্যাঙ্ক ভিডিও (Prank Video) ভাইরাল হয়। কিন্তু সম্প্রতি এমন এক ভিডিও সামনে এসেছে, যা দেখে নেটিজেনরা বলছেন— ‘ভাই, এটা তো নেক্সট লেভেলের!’ এক যুবকের অদ্ভুতুড়ে কায়দায় টাকা বের করার দৃশ্য দেখে বেচারা দোকানদারের প্রায় দোকান ছেড়ে পালানোর জোগাড়।
ঘটনাটি ঠিক কী?
ভাইরাল হওয়া ক্লিপটিতে দেখা যাচ্ছে, এক যুবক কোল্ড ড্রিঙ্ক কিনতে একটি দোকানে যায়। টাকা দেওয়ার সময় সে জানায় যে অনলাইন পেমেন্ট ফেল হচ্ছে। এরপর পকেট থেকে আচমকাই ‘অস্থি রাখার কলস’ বের করে কাউন্টারের ওপর রেখে দেয় সে। দোকানদার তো তা দেখে হচকচিয়ে যান।
আসল মজা শুরু হয় এর পর। যুবকটি যেই ওই কলসের ভেতরে হাত ঢুকিয়েছে, অমনি ভয়ে দোকানদারের রক্ত জল হওয়ার দশা! সবাই ভাবছিল ভেতর থেকে বুঝি চিতাভস্ম বেরোবে, কিন্তু যুবকটি সেখান থেকে মুচকি হেসে একটি ৫০০ টাকার নোট বের করে দোকানদারের দিকে বাড়িয়ে দেয়।
দোকানদারের ‘হালত’ টাইট!
অস্থি রাখার পাত্র থেকে টাকা বেরোতে দেখে দোকানদারের তখন ঘিগঘি লেগে যাওয়ার অবস্থা। ভয়ে দু-পা পিছিয়ে গিয়ে তিনি হাত জোড় করে ওই যুবককে অনুরোধ করতে থাকেন— “ভাই তুমি এখান থেকে যাও!” দোকানদারের এই ভয়ে সিঁটিয়ে যাওয়ার রিঅ্যাকশন দেখে লোটপোট খাচ্ছেন নেটিজেনরা।
View this post on Instagram
কোটি কোটি ভিউ:
ইনস্টাগ্রামে @adiii.yaarr নামের অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই ১.৬ কোটিরও বেশি মানুষ এটি দেখেছেন এবং লাইক পড়েছে ৪ লক্ষের বেশি। এক ব্যবহারকারী কমেন্টে লিখেছেন, “ভাই, প্র্যাঙ্ক হলে এমনটাই হওয়া উচিত!” অন্য একজন মজা করে লিখেছেন, “দোকানদারের অবস্থাটা একবার দেখুন শুধু!”