বিকিনি পরলেই মিলবে ফ্রি পেট্রোল! পাম্পের অফার লুফতে যা করলেন পুরুষরা, দেখলে চোখ কপালে উঠবে

বিজ্ঞাপনের চমক দিতে গিয়ে যে এমন ‘ভয়ঙ্কর’ পরিস্থিতির মুখে পড়তে হবে, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি রাশিয়ার ওই গ্যাস স্টেশনের মালিক। গোয়া বা বিদেশের সমুদ্র সৈকতে বিকিনি পরা সুন্দরীদের ভিড় দেখা স্বাভাবিক, কিন্তু পেট্রোল পাম্পের লাইনে বিকিনি পরা পুরুষদের ভিড়? শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে।
ঘটনাটি ঠিক কী?
সম্প্রতি একটি পুরনো ঘটনা ফের চর্চায় এসেছে। রাশিয়ার একটি গ্যাস স্টেশন কর্তৃপক্ষ প্রচারের স্বার্থে ঘোষণা করেছিল— যে বা যাঁরা বিকিনি পরে পাম্পে আসবেন, তাঁদের গাড়ির ফুল ট্যাঙ্ক পেট্রোল একদম বিনামূল্যে দেওয়া হবে। কর্তৃপক্ষের ধারণা ছিল, এই অফারের লোভে বহু সুন্দরী রমনী বিকিনি পরে আসবেন, যা দেখে পাম্পে ভিড় বাড়বে এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার হবে।
উল্টো পুরাণ:
হিসেসবলে ভুল ছিল সেখানেই। বিনামূল্যে পেট্রোল পাওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি পুরুষরাও! বিজ্ঞাপনে যেহেতু নির্দিষ্ট করে কোনও লিঙ্গের (Gender) কথা উল্লেখ করা হয়নি, তাই অফারটি লুফে নিতে লাইন দেন একদল পুরুষ। শুধু বিকিনি নয়, কেউ কেউ আবার পূর্ণাঙ্গ সাজ দিতে পরেছিলেন হাই হিল জুতো, রোদচশমা এমনকি গয়নাও! গ্যাস স্টেশনের দশা:
শীতের দেশে হাড়কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করে একদল দাড়িওয়ালা পুরুষকে বিকিনি পরে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখে পথচারীদের হাসাহাসি আর থামছিল না। কেউ নিছক মজার ছলে বন্ধুদের সাথে এসেছিলেন, আবার কেউ সত্যিই পকেটের কড়ি বাঁচাতে এই অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন।
কমিটমেন্ট অনুযায়ী, বিকিনি পরে আসায় ওই পুরুষদের বিনামূল্যে ফুল ট্যাঙ্ক তেল দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফলে সস্তার প্রচার পেতে গিয়ে লাভের বদলে বড়সড় আর্থিক লোকসানের মুখ দেখতে হয় ওই গ্যাস স্টেশনকে। তবে লোকসান হলেও, তাদের এই অদ্ভুত কাণ্ড এখন নেটদুনিয়ার অন্যতম সেরা ‘হাস্যকর’ কন্টেন্ট।