বিশাল বিল মেটানোর আগে সাবধান! রসিদ চেয়ে কীভাবে ৪৪ হাজার টাকা বাঁচালেন এই ব্যক্তি? জানুন আসল ঘটনা

বেসরকারি হাসপাতালের বিল মানেই মধ্যবিত্তের মাথায় আকাশ ভেঙে পড়া। কিন্তু সাম্প্রতিক একটি ভাইরাল ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, অন্ধভাবে টাকা মেটানোর আগে বিল খুঁটিয়ে দেখা কতটা জরুরি। সোশ্যাল মিডিয়ায় এক রোগী জানিয়েছেন, একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসার বিল হয়েছিল প্রায় ১ লক্ষ টাকা ($১১০০)। কিন্তু তিনি সরাসরি টাকা না মিটিয়ে হাসপাতালের কাছে প্রতিটি খরচের বিস্তারিত রসিদ দাবি করেন।

আর এই রসিদ হাতে আসতেই বেরিয়ে আসে আসল সত্য। দেখা যায়, এমন একটি অস্ত্রোপচারের খরচ বিলে ধরা হয়েছে, যা আদেও ওই রোগীর হয়নি! গরমিল ধরা পড়ার পর হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে, ম্যাজিকের মতো বিলের অংক কমতে শুরু করে। এক লক্ষ টাকার বিল এক ধাক্কায় ৪৪ হাজার টাকা কমে গিয়ে দাঁড়ায় ৫৭ হাজার টাকায় ($৬১৮)।

সোশ্যাল মিডিয়ায় এই অভিজ্ঞতার কথা শেয়ার করে ওই ব্যক্তি সাধারণ মানুষকে সতর্ক করেছেন। তাঁর মতে, অনেক সময় যান্ত্রিক ত্রুটি বা গাফিলতির কারণে বিলে এমন অনেক খরচ যোগ করা হয় যা রোগী পরিষেবা হিসেবে পাননি। তাই বড় অঙ্কের বিল হাতে পেলে ভয় না পেয়ে ‘Itemized Receipt’ চাওয়া এবং প্রতিটি খরচ পরীক্ষা করা বুদ্ধিমানের কাজ। এই একটি ছোট্ট পদক্ষেপ আপনার কয়েক হাজার টাকা সাশ্রয় করতে পারে।