আজ ১৮ই মার্চ রাজযোগের মহেন্দ্রক্ষণ! খুলছে ৫ রাশির ভাগ্য, মালব্য যোগে রাতারাতি পাল্টে যাবে জীবন

আজ ১৮ই মার্চ, ২০২৬, বুধবার। বৈদিক পঞ্জিকা অনুসারে আজ এক অত্যন্ত মাহেন্দ্রক্ষণ। জ্যোতিষশাস্ত্রের গণনায় দেখা যাচ্ছে, আজ গ্রহদের এমন এক বিরল সংযোগ ঘটছে যা গত কয়েক দশকে দেখা যায়নি। মীন রাশিতে শুক্রের অবস্থানের ফলে তৈরি হয়েছে শক্তিশালী ‘মালব্য রাজযোগ’। এর পাশাপাশি চন্দ্র, মঙ্গল, রাহু ও বুধের মিলনে সৃষ্টি হয়েছে ‘চতুর্গ্রহী যোগ’। বৃহস্পতির নবপঞ্চম দৃষ্টি এবং শুক্রের সুনফ যোগের প্রভাবে আজ ৫টি রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে অভাবনীয় সাফল্য ও অর্থপ্রাপ্তির যোগ।

বৃষ রাশি: আজকের দিনটি আপনার জন্য উন্নতির সোপান। মালব্য যোগের প্রভাবে কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন সুযোগ আসার প্রবল সম্ভাবনা। পরিবারের পূর্ণ সমর্থন পাবেন এবং কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির আশীর্বাদে আপনার আটকে থাকা কাজ সম্পন্ন হবে। তবে সাবধান, অন্যের প্ররোচনায় পা দেবেন না।

মিথুন রাশি: বুধের গোচরে আপনার বুদ্ধিমত্তা আজ সাফল্যের চাবিকাঠি হবে। আর্থিক বিষয়ে ভাগ্য আপনার সহায়। কোনো ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে যোগদানের সুযোগ আসবে। বাবার কাছ থেকে বিশেষ কোনো উপহার বা সমর্থন পেতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।

বৃশ্চিক রাশি: আপনার দীর্ঘদিনের মানসিক চাপ আজ দূর হতে চলেছে। কোনো অসমাপ্ত কাজ শেষ হওয়ায় মনে শান্তি ফিরবে। বন্ধু ও আত্মীয়দের সাথে আনন্দময় সময় কাটবে। সন্তানদের সাফল্যে গর্বিত হবেন। আর্থিক সমৃদ্ধি বাড়লেও কিছু প্রয়োজনীয় খরচ হতে পারে।

কুম্ভ রাশি: আপনার রাশিতে চন্দ্র ও মঙ্গলের সংযোগ এক অদ্ভুত শক্তি ও উদ্দীপনা জোগাবে। আজ আপনি যেকোনো কঠিন সিদ্ধান্ত দ্রুত নিতে পারবেন, যা ভবিষ্যতে লাভদায়ক হবে। প্রেম জীবনে রোমান্টিক সময় কাটবে এবং কর্মক্ষেত্রে সহকর্মীদের অকুণ্ঠ সমর্থন পাবেন।

মীন রাশি: আজকের দিনটি আপনার জন্য সবথেকে স্পেশাল কারণ আপনার রাশিতেই তৈরি হয়েছে রাজযোগ। অভিজ্ঞতার জোরে আপনি আজ জটিল সমস্যার সমাধান করবেন। ব্যবসায়ীরা আজ বড় কোনো চুক্তিতে সই করতে পারেন। বিলাসবহুল জীবনযাপনের প্রতি ঝোঁক বাড়বে এবং দাম্পত্য কলহ মিটে গিয়ে সুখ বৃদ্ধি পাবে।