ব্যাঙ্কে চাকরির বড় সুযোগ! ব্যাঙ্ক অফ বরোদায় বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নিয়োগ, কলকাতায় শূন্যপদ কটি?

চাকরিপ্রার্থীদের জন্য এবার সুখবর নিয়ে এল ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)। ব্যাঙ্কের ক্যাপিটাল মার্কেটিং বিভাগে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (Business Development Manager) পদে নিয়োগের জন্য সদ্যই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশজুড়ে মোট ১০৬টি শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গ, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি এবং ওড়িশার মতো রাজ্যের পাশাপাশি কলকাতাতেও ৫টি শূন্যপদ রয়েছে।
এই পদের জন্য আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরাও আবেদনের যোগ্য, তবে এক্ষেত্রে ক্যাপিটাল মার্কেট, ডিম্যাট বা ট্রেডিং অ্যাকাউন্ট সংক্রান্ত কাজে কমপক্ষে ৬ মাসের পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দিষ্ট ইমেল আইডিতে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ সময়সীমা আগামী ৩১ মার্চ, ২০২৬। তাই দেরি না করে দ্রুত আবেদন সেরে ফেলুন। এই নিয়োগের মাধ্যমে কলকাতা ছাড়াও মুম্বই, লখনউ, হায়দ্রাবাদ এবং দিল্লির মতো গুরুত্বপূর্ণ শহরে পোস্টিং পাওয়া যাবে।