কমিশন সরাতেই নবান্নের মাস্টারস্ট্রোক! সুপ্রতিম-পীযূষ-বিনীতদের নতুন দায়িত্ব দিলেন মমতা, কে কোথায়?

নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের শীর্ষ প্রশাসনিক ও পুলিশ স্তরে বড়সড় রদবদল ঘটলেও, অপসারিত আধিকারিকদের দ্রুত নতুন দায়িত্ব দিল নবান্ন। সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তি জারি করে অপসারিত পুলিশকর্তাদের বিকল্প পদে নিয়োগ করা হয়েছে। কমিশনের কড়া নির্দেশ ছিল, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন এই আধিকারিকরা সরাসরি ভোটের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। সেই নিয়ম মেনেই তাঁদের এমন সব পদে আনা হয়েছে যা নির্বাচনী প্রক্রিয়ার আওতাভুক্ত নয়।

কাকে কোন দায়িত্ব দেওয়া হলো?

  • সুপ্রতিম সরকার: কলকাতার অপসারিত নগরপালকে রাজ্যের এডিজি (সিআইডি) করা হয়েছে। পাশাপাশি তাঁকে এডিজি (আইবি)-র অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।

  • পীযূষ পাণ্ডে: রাজ্যের প্রাক্তন ডিজি-কে এবার ডিজি (নিরাপত্তা অধিকর্তা) পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

  • বিনীত গোয়েল: প্রাক্তন এডিজি (আইন-শৃঙ্খলা)-কে পাঠানো হয়েছে রাজ্য আইবি-র ডিজি পদে।

  • মনোজ বর্মা: তাঁকে দেওয়া হয়েছে এডিজি (অতিরিক্ত নিরাপত্তা অধিকর্তা) পদের দায়িত্ব।

  • লক্ষ্মীনারায়ণ মীনা: সিআইডি থেকে তাঁকে সরিয়ে এডিজি (কারা) করা হয়েছে।

কমিশনের নতুন মুখ: এদিকে লালবাজারের নতুন অধিপতি হিসেবে ইতিমধ্যেই দায়িত্বভার গ্রহণ করেছেন ১৯৯৬ ব্যাচের আইপিএস অজয়কুমার নন্দ। অন্যদিকে রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হয়েছেন সিদ্ধনাথ গুপ্ত। রাজনৈতিক মহলের মতে, নির্বাচন কমিশনের কোপে পড়া দুঁদে অফিসারদের গুরুত্ব না কমিয়ে তাঁদের কৌশলে প্রশাসনিক স্তরেই রেখে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।