বামেদের মাস্টারস্ট্রোক! প্রার্থী তালিকায় তারুণ্যের জোয়ার, বাদ পড়লেন সৃজন-শতরূপ; দেখুন আপনার কেন্দ্রে কে লড়ছেন?

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়ল বামফ্রন্ট। সোমবার আলিমুদ্দিন স্ট্রিটে এক হাইভোল্টেজ সাংবাদিক সম্মেলনে ১৯১টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এবারের তালিকায় সবথেকে বড় চমক প্রবীণ ও নবীনের মেলবন্ধন। যাদবপুর পুনরুদ্ধারে বামেদের তুরুপের তাস বর্ষীয়ান আইনজীবী ও রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। অন্যদিকে, তরুণ তুর্কী হিসেবে উত্তরপাড়ায় প্রার্থী করা হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে এবং দমদম উত্তরে লড়ছেন দীপ্সিতা ধর।
এদিনের তালিকায় উল্লেখযোগ্যভাবে প্রাধান্য পেয়েছে ছাত্র-যুব আন্দোলনের মুখেরা। পানিহাটিতে প্রার্থী হয়েছেন কলতান দাশগুপ্ত, দমদমে ময়ূখ বিশ্বাস এবং বরানগরে সায়ন্দীপ মিত্র। তবে বেশ কিছু পরিচিত নাম যেমন সৃজন ভট্টাচার্য বা শতরূপ ঘোষকে এবারের তালিকায় রাখা হয়নি। বিমান বসু জানিয়েছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)-এর সঙ্গে বামেদের আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে, তবে তাঁদের প্রার্থীদের নাম আলাদাভাবে ঘোষণা করা হবে।
নিচে বামেদের উল্লেখযোগ্য কিছু আসনের প্রার্থীর নাম দেওয়া হলো:
-
মেখলিগঞ্জ – কমল রায়
-
শিলিগুড়ি – শরদিন্দু চক্রবর্তী
-
কালীগঞ্জ – সাবিনা ইয়াসমিন (তামান্নার মা)
-
খড়দহ – দেবজ্যোতি দাস
-
বেহালা পশ্চিম – নিহার ভক্ত
-
রানিবাঁধ – দেবলীনা হেমব্রম
-
মহেশতলা – সায়ন বন্দ্যোপাধ্যায়