লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নবান্নের বিরাট ঘোষণা! এপ্রিলের ১ তারিখেই কি ঢুকবে ১,৭০০ টাকা? জানুন নতুন নিয়ম

বাংলার কোটি কোটি মহিলার জন্য খুশির খবর! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দিল নবান্ন। ২০২৬-২৭ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেটে ভাতার পরিমাণ বৃদ্ধির পর এখন সাধারণ ও ওবিসি (General/OBC) শ্রেণির মহিলারা পাচ্ছেন মাসে ১,৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি (SC/ST) শ্রেণির মহিলারা পাচ্ছেন ১,৭০০ টাকা।

নবান্ন সূত্রে খবর, এখন থেকে প্রতি মাসের ১ তারিখেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যদি মাসের প্রথম দিন ছুটি থাকে, তবে তার পরবর্তী কর্মদিবসেই টাকা ঢুকে যাবে। গত মার্চ মাসে প্রায় ২০.৬২ লক্ষ নতুন উপভোক্তা এই প্রকল্পে যুক্ত হওয়ায় এবং অর্থবর্ষের শেষ হওয়ার কারণে নথি যাচাইয়ের জন্য সামান্য দেরি হয়েছিল। ফলে ৯ তারিখ থেকে টাকা ঢোকা শুরু হয়। তবে নবান্ন স্পষ্ট করেছে, আগামী মাস থেকে এই সমস্যা আর থাকবে না।

টাকা পেতে এই ৩টি নিয়ম মানা বাধ্যতামূলক:
লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা বজায় রাখতে উপভোক্তাদের তিনটি বিষয়ে সতর্ক করেছে সরকার। এই ভুলগুলি থাকলে টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে:
১. আধার সংযোগ: আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক (Aadhaar Linking) থাকা মাস্ট।
২. সিঙ্গল অ্যাকাউন্ট: জয়েন্ট অ্যাকাউন্টে আর টাকা পাঠানো হবে না। উপভোক্তার নিজের নামে সিঙ্গল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
৩. বয়সের সীমা: আবেদনকারীর বয়স অবশ্যই ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

যদি আপনার টাকা পেতে সমস্যা হয়, তবে সরকারি পোর্টাল (https://socialsecurity.wb.gov.in) অথবা হেল্পলাইন নম্বর ৯১৩৭০৯১৩৭০-এ সরাসরি যোগাযোগ করতে পারেন। নবান্নের এই নতুন পদক্ষেপে স্বস্তিতে বাংলার লক্ষ্মীরা।