ভোটার কার্ড নেই? চিন্তা নেই! আধার কার্ড বা এই ১১টি নথি দেখালেই দিতে পারবেন ভোট

২০২৬ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। বাংলায় ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোট। কিন্তু আপনার কাছে কি ভোটার কার্ড (EPIC) নেই? বা কার্ডটি কোথাও হারিয়ে গিয়েছে? চিন্তা করবেন না, ভোটার তালিকায় নাম থাকলে ভোটার কার্ড ছাড়াও আপনি আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, ভোটার কার্ড না থাকলেও আরও ১২টি বিকল্প সরকারি পরিচয়পত্রের যে কোনো একটি দেখিয়ে আপনি বুথে প্রবেশ করতে পারবেন।

কমিশনের তালিকা অনুযায়ী, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভারতীয় পাসপোর্ট এবং ১০০ দিনের কাজের (MGNREGA) জব কার্ড বৈধ পরিচয়পত্র হিসেবে গণ্য হবে। এছাড়া ব্যাঙ্ক বা পোস্ট অফিসের সচিত্র পাসবুক, স্বাস্থ্য বিমা স্মার্ট কার্ড, পেনশন নথি এবং সরকারি কর্মীদের সচিত্র পরিচয়পত্রও গ্রহণ করা হবে। এমনকি সাংসদ বা বিধায়কদের দেওয়া পরিচয়পত্র বা ইউনিক ডিসঅ্যাবিলিটি আইডি (UDID) কার্ড দেখিয়েও ভোট দেওয়া যাবে। তবে মনে রাখবেন, ভোটকেন্দ্র থেকে দেওয়া কিউআর কোড যুক্ত ‘ভোটার স্লিপ’ বা VIS নিয়ে বুথে গেলেও সাথে একটি আসল পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। শুধুমাত্র স্লিপ দিয়ে পরিচয় প্রমাণ করা যাবে না।