‘বাঙালি অপমানের বদলা নেবে, এবার ২৫০ পার!’ ভোট ঘোষণা হতেই কুণালের হুঙ্কারে কাঁপছে বঙ্গ রাজনীতি

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়ল শাসকদল তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন এবার বাংলায় মাত্র ২ দফায় ভোট ঘোষণা করায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। এই সিদ্ধান্তের পরই তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর স্পষ্ট দাবি, “তৃণমূল এবার ২৫০-র বেশি আসন জিতে ক্ষমতায় ফিরবে এবং গতবারের কাঁটা নন্দীগ্রামেও এবার জয় আসবেই।”
কুণাল ঘোষ এদিন সরাসরি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “কমিশন নিরপেক্ষ নয়, কিন্তু আমরা এক দফায় ভোটের জন্যও প্রস্তুত ছিলাম। বাংলার মানুষকে বঞ্চিত করা এবং বাংলা ভাষাকে অপমানের যোগ্য জবাব দেবে জনতা।” তাঁর মতে, কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতি আর এসআইআর (SIR)-এর নামে সাধারণ মানুষকে হয়রানি করার ফল বিজেপি হাতেনাতে পাবে। কুণালের আত্মবিশ্বাসী ঘোষণা, “বিজেপি আরও বড় ব্যবধানে হারবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় ২৫০-র বেশি বিধায়ক নিয়ে ফের নবান্নে বসবেন।”