বিজয়কে পেতে মরিয়া বিজেপি! তামিলনাড়ু দখলে দক্ষিণী সুপারস্টারকে উপমুখ্যমন্ত্রীর প্রস্তাব পদ্ম শিবিরের

২০২৬-এর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে ঘিরে দক্ষিণ ভারতের রাজনীতিতে বড়সড় ভূমিকম্পের ইঙ্গিত। ডিএমকে (DMK) সুপ্রিমো এম.কে. স্ট্যালিনকে গদিচ্যুত করতে এবার তামিল সুপারস্টার বিজয়কে পাশে পেতে মরিয়া বিজেপি। সূত্রের খবর, বিজয়ের নতুন দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (TVK)-কে জোটে টানতে ৮০টি আসন এবং নির্বাচনে জিতলে বিজয়কে উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়ার প্রস্তাব দিয়েছে বিজেপি নেতৃত্ব।

কেন বিজয়কে চাইছে বিজেপি? তামিলনাড়ুতে পদ্ম ফোটানো বিজেপির কাছে দীর্ঘদিনের চ্যালেঞ্জ। অন্যদিকে, রাজনীতিতে পা দিয়েই বিশাল জনসভা আর রেকর্ড ভিড় করে নিজের শক্তির জানান দিয়েছেন বিজয়। লোকসভা নির্বাচনে একা লড়ে আন্নামালাই কোনো আসন না পাওয়ায়, এবার বিজয়ের বিপুল ফ্যান ফলোয়িং এবং স্ট্যালিন বিরোধী ভাবমূর্তিকে কাজে লাগিয়ে সরকার গড়তে চাইছে এনডিএ (NDA)।

বিজয়ের অবস্থান: বিজয় শুরুতে ‘একলা চলো’ এবং কোনো জোট না করার কথা বললেও, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সমীকরণ বদলাতে পারে। তবে টিভিকে (TVK) এখনও সরকারিভাবে এই প্রস্তাবে সায় দেয়নি। অন্যদিকে, আসন ভাগাভাগি নিয়ে জট পাকলে কংগ্রেসও বিজয়কে কাছে টানার চেষ্টা করেছিল, যা আপাতত থমকে আছে।