‘তৃণমূলের বিসর্জন’ না কি প্রত্যাবর্তন? মোদীর হুঁশিয়ারি আর শমীকের দাবির মাঝে চূড়ান্ত কাউন্টডাউন শুরু

বাংলার বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভাগ্য নির্ধারণের দিন চলে এল। সূত্রের খবর, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ রবিবারই দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের রেশ কাটতে না কাটতেই এই খবরে চড়েছে রাজনৈতিক পারদ।

কয় দফায় ভোট? মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সম্প্রতি বাংলা সফরে এসে জানিয়েছিলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তাই লম্বা নির্বাচন না করে ১ থেকে সর্বোচ্চ ৩ দফায় ভোট মেটানোর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। যদিও বিরোধীদের দাবি ছিল অনেক বেশি দফায় ভোটের। আজ বিকেলের বৈঠকেই পরিষ্কার হয়ে যাবে বাংলার ভোট কি এক দফাতেই হবে কি না।

রাজনৈতিক লড়াই: বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সাফ জানিয়েছেন, এবারের লড়াই তৃণমূল বনাম মানুষ। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেড থেকে হুঁশিয়ারি দিয়েছেন যে ক্ষমতা হারালে শাসক দলের অনেক নেতার গন্তব্য হবে জেল। শাসক দলও অবশ্য কোমর বেঁধে তৈরি। এখন শুধু অপেক্ষা কমিশনের সেই চূড়ান্ত ঘোষণার।