সিনার্স বনাম ওয়ান ব্যাটল: ১৬টি মনোনয়ন নিয়ে ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে কোন ছবি? জেনে নিন খুঁটিনাটি

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত হাজির! লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আজ, ১৫ মার্চ (মার্কিন সময় অনুযায়ী) অনুষ্ঠিত হতে চলেছে ৯৮তম একাডেমি পুরস্কার বা অস্কার ২০২৬। বিশ্বজুড়ে কোটি কোটি সিনেমাপ্রেমী এখন অধীর অপেক্ষায়—কাদের মাথায় উঠবে সেরার মুকুট?

ভারতে কখন ও কোথায় দেখবেন? সময়ের পার্থক্যের কারণে ভারতের দর্শকরা এই অনুষ্ঠানটি দেখতে পারবেন আগামীকাল অর্থাৎ ১৬ মার্চ, সোমবার ভোর ৩:৩০টে থেকে

  • অনলাইন স্ট্রিমিং: সরাসরি দেখা যাবে JioHotstar প্ল্যাটফর্মে।

  • টেলিভিশন: সরাসরি সম্প্রচার হবে Star Movies চ্যানেলে। যারা ভোরে দেখতে পারবেন না, তাদের জন্য সোমবার রাত ৯টায় ফের এটি সম্প্রচার করা হবে।

সেরার লড়াইয়ে কারা? এবারের লড়াই বেশ হাড্ডাহাড্ডি। ১৬টি মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছে ভ্যাম্পায়ার হরর ছবি ‘সিনার্স’। তবে সেরা ছবির দৌড়ে কড়া টক্কর দিচ্ছে রাজনৈতিক থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনেত্রীর দৌড়ে এগিয়ে আছেন জেসি বাকলি। এছাড়া মঞ্চ মাতাতে উপস্থিত থাকবেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, রবার্ট ডাউনি জুনিয়র এবং অ্যান হ্যাথওয়ের মতো মহাতারকারা।