বিদেশে পড়াশোনা থেকে পেট্রোল-ডিজেল— সব হবে মহার্ঘ! টাকার পতন আপনার জীবনে কী প্রভাব ফেলবে?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের (মার্কিন-ইরান সংঘাত) কালো মেঘ এবার ভারতীয় অর্থনীতির ওপর গভীর ছায়া ফেলল। শুক্রবার বাজার খুলতেই মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দাম কমে ৯২.৪৩ টাকা হয়েছে, যা ভারতের ইতিহাসে সর্বকালের সর্বনিম্ন। মূলত অপরিশোধিত তেলের আকাশছোঁয়া দাম এবং হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারির জেরে এই ধস নেমেছে।
কেন এই পতন? অর্থনীতিবিদদের মতে, যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা ভারতীয় মুদ্রা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে মার্কিন ডলার মজুত করছেন। রিজার্ভ ব্যাঙ্ক (RBI) হস্তক্ষেপ না করলে এই পতন আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সাধারণ মানুষের ওপর প্রভাব:
-
জ্বালানির দাম: অপরিশোধিত তেল আমদানির খরচ বাড়লে পেট্রোল ও ডিজেলের দাম হু-হু করে বাড়তে পারে।
-
নিত্যপ্রয়োজনীয় জিনিস: পরিবহণ খরচ বাড়ায় সবজি, ভোজ্য তেল এবং অন্যান্য খাদ্যপণ্যের দাম বাড়বে।
-
বিদেশে শিক্ষা ও ভ্রমণ: ডলার দামী হওয়ায় ভারতীয় পড়ুয়াদের বিদেশের ফি অনেক বেশি পড়বে এবং বিদেশ ভ্রমণ ব্যয়বহুল হবে।
-
ইলেকট্রনিক্স: ফোন, ল্যাপটপ বা আমদানিকৃত যন্ত্রপাতির দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যেতে পারে।