রক্তাক্ত দালাল স্ট্রিট! ইরান-ইজরায়েল যুদ্ধের কোপে লগ্নিকারীদের মাথায় হাত, উধাও হাজার হাজার কোটি

ইরান ও ইজরায়েলের মধ্যে বাড়তে থাকা যুদ্ধের দামামা এবার আছড়ে পড়ল ভারতের শেয়ার বাজারে। শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং দিনে হাহাকার দেখা গেল দালান স্ট্রিটে। এক ধাক্কায় সেনসেক্স ১৪৭১ পয়েন্ট পড়ে দাঁড়িয়েছে ৭৪,৫৬৩-এ। অন্যদিকে নিফটি ২৩,১০০ পয়েন্টের স্তরে নেমে এসেছে। মূলত অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং বিশ্ববাজারের অস্থিরতার আশঙ্কায় লগ্নিকারীরা দেদার শেয়ার বিক্রি শুরু করায় এই বিপর্যয়।
বাজারের বর্তমান পরিস্থিতি: বিশেষ করে অটোমোবাইল এবং মেটাল সেক্টরের শেয়ারগুলোতে সবথেকে বেশি পতন লক্ষ্য করা গেছে। আশঙ্কা করা হচ্ছে, যুদ্ধের ফলে কাঁচামালের সরবরাহ ব্যাহত হবে এবং উৎপাদন খরচ বাড়বে, যা কোম্পানিগুলোর মুনাফায় থাবা বসাবে। গত ৯ মার্চও সেনসেক্স প্রায় ২,৫০০ পয়েন্ট পড়েছিল।
স্মৃতিতে বাজারের ‘কালো দিন’: শুক্রবারের এই ধস লগ্নিকারীদের মনে করিয়ে দিচ্ছে অতীতের বেশ কিছু ভয়াবহ অভিজ্ঞতার কথা:
-
২০২০ (করোনা): ২৩ মার্চ ২০২০ সালে সেনসেক্স এক ধাক্কায় ৩,৯৩৫ পয়েন্ট (১৩.১৫%) পড়ে গিয়েছিল।
-
২০২৪ (নির্বাচন): লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন লগ্নিকারীরা প্রায় ৩১ লক্ষ কোটি টাকা খুইয়েছিলেন।
-
হিন্ডেনবার্গ রিপোর্ট: আদানি গোষ্ঠীর বিরুদ্ধে রিপোর্ট প্রকাশের পরও বাজারে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল।
-
২০১৬ (নোটবন্দি): নোটবন্দির ঘোষণার পর সেনসেক্স ১,৬৮৯ পয়েন্ট পড়েছিল।