সুদ ৮.২৫ শতাংশই! ইপিএফ-এর ঘোষণার পর সঞ্চয় কি বাড়াবেন ভিপিএফ-এ না কি এসআইপি-তে?

সম্প্রতি চলতি অর্থবছরের জন্য ইপিএফও (EPFO) সুদের হার ৮.২৫ শতাংশ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফিক্সড ডিপোজিট (৬-৭%) বা সেভিংস অ্যাকাউন্টের (৩%) তুলনায় এই রিটার্ন যথেষ্ট আকর্ষণীয়। তবে প্রশ্ন উঠছে, অতিরিক্ত সঞ্চয়ের জন্য কর্মীরা কি ভিপিএফ (VPF)-কে বেছে নেবেন না কি মিউচুয়াল ফান্ডে এসআইপি (SIP) শুরু করবেন?

ভিপিএফ কেন এগিয়ে?
ভিপিএফ বা ভলান্টারি প্রভিডেন্ট ফান্ড হলো নিরাপদ বিনিয়োগের স্বর্গরাজ্য। এখানে বাজারের কোনো ঝুঁকি নেই এবং রিটার্ন একদম স্থির। যারা ঝুঁকি এড়াতে চান এবং কর ছাড়ের সুবিধা পেতে চান, তাঁদের জন্য ভিপিএফ সেরা। এটি সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে থাকায় বিনিয়োগের নিরাপত্তা ১০০ শতাংশ।

ভিপিএফ না কি এসআইপি?
বিশেষজ্ঞদের মতে, এসআইপি দীর্ঘমেয়াদে ১২-১৫ শতাংশ রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখলেও এতে বাজারের ঝুঁকি থাকে। অন্যদিকে ভিপিএফ স্থিতিশীল। বুদ্ধিমানের কাজ হলো দুটির মধ্যে একটি সুষম সমন্বয় (Balance) করা। সঞ্চয়ের একটি অংশ ভিপিএফে রেখে ভিত্তি শক্ত করুন এবং বৃদ্ধির জন্য অন্য অংশটি এসআইপিতে বিনিয়োগ করুন।