বাড়িতে গোপাল সোনা আছে? ভুল সময়ে স্নান করালে হতে পারে অমঙ্গল! জেনে নিন শাস্ত্রীয় নিয়ম

বহু হিন্দু বাড়িতে শ্রীকৃষ্ণের বাল্যরূপ ‘গোপাল’-কে সন্তানের স্নেহে পালন করা হয়। তবে গোপাল সেবায় স্নানের গুরুত্ব অপরিসীম। শাস্ত্র অনুসারে, গোপালকে স্নান করানোর জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে। আদর্শ সময় হলো ব্রাহ্মমুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের আগে। বিশ্বাস করা হয়, এই সময়ে স্নান করালে সংসারে মঙ্গল হয়। তবে ঋতুভেদে নিয়মের পরিবর্তন ঘটে। যেমন—শীতকালে ভোরবেলার পরিবর্তে সকাল ৮টার দিকে স্নান করানোই শ্রেয়।

স্নানের সময় নিয়ে সতর্কতা:
গোপাল সেবায় সময়ের জ্ঞান থাকা জরুরি। দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত গোপালের বিশ্রামের সময় ধরা হয়। এই সময়ে তাঁকে স্নান করানো অশুভ এবং এতে বাড়ির শান্তি বিঘ্নিত হতে পারে। এছাড়া সূর্যাস্তের পর বা রাতে কখনোই গোপালকে স্নান করানো উচিত নয়।

স্নান বিধি ও মন্ত্র:
গোপালকে স্নান করানোর সময় প্রথমে সাধারণ জল, তারপর পঞ্চামৃত (দুধ, দই, ঘি, মধু ও চিনি) এবং সবশেষে পুনরায় পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হয়। স্নানের সময় এই মন্ত্রটি পাঠ করা উচিত:

“ওঁ যােজ্ঞায় যজ্ঞেশরায় যােগপতয়ে যােগসম্ভবায়। গোবিন্দায় নমো নমঃ ইদংস্নানীয়ং”