অপেক্ষার অবসান! আজই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে পিএম কিষাণের ২০০০ টাকা!

দেশের কোটি কোটি অন্নদাতার জন্য আজ ১৩ মার্চ এক ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM-KISAN) বহুল প্রতীক্ষিত ২২তম কিস্তির টাকা আজই সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে চলেছে কেন্দ্রীয় সরকার। আজ বিকেল ৫টায় গুয়াহাটি থেকে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ক্লিকে ১৮,৬৪০ কোটি টাকা কৃষকদের উদ্দেশে রিলিজ করবেন। এর ফলে ৯ কোটিরও বেশি কৃষক সরাসরি ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
২০১৯ সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে মোট ৬,০০০ টাকা দেওয়া হয়, যা তিনটি সমান কিস্তিতে ভাগ করে প্রতি চার মাস অন্তর অ্যাকাউন্টে পৌঁছায়। ইতিপূর্বেই ২১টি কিস্তির টাকা কৃষকরা পেয়েছেন। আজ বিকেল ৫টার পর থেকে কৃষকদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে টাকা ঢোকার মেসেজ আসতে শুরু করবে। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি এই টাকা পাঠানো হচ্ছে।
কীভাবে স্টেটাস চেক করবেন?
আপনার অ্যাকাউন্টে টাকা আসবে কি না, তা জানতে নিচের পদ্ধতি অনুসরণ করুন:
১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এ যান।
২. সেখানে ‘Know Your Status’ বিকল্পে ক্লিক করুন।
৩. আপনার মোবাইল নম্বর বা আধার নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে ওটিপি (OTP) যাচাই করুন।
৪. আপনার কিস্তির বর্তমান অবস্থা সেখানে পরিষ্কার দেখা যাবে।
টাকা তোলার জন্য আপনি নিকটস্থ ব্যাঙ্ক, কমন সার্ভিস সেন্টার (CSC) বা DigiPay অ্যাপ ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, যাদের eKYC এবং আধার লিঙ্কিং এখনও সম্পূর্ণ হয়নি, তাদের কিস্তি পেতে সমস্যা হতে পারে। তাই দ্রুত পোর্টাল চেক করে সব তথ্য সঠিক করে নিন। বিস্তারিত তথ্যের জন্য নিচের ভিডিওটি দেখে নিন।