শনিদেবের কোপে কাঙাল হতে পারেন এই ৫ রাশি! আজ থেকে কী কী সতর্কতা জরুরি?

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে বলা হয় ‘কর্মফল দাতা’। তিনি যেমন রাজা করেন, তেমনই কর্মফল অনুযায়ী ভিখারিও করতে পারেন। বৈদিক জ্যোতিষ অনুযায়ী, ২০২৬ সালের আজকের দিনটি অর্থাৎ ১৩ মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মীন রাশিতে অস্ত (Saturn Combustion in Pisces) যাচ্ছেন শনিদেব। শনির এই অবস্থান পরিবর্তন ১২টি রাশির জীবনেই প্রভাব ফেলবে, তবে ৫টি রাশির জাতকদের জন্য আগামী কয়েক দিন অগ্নিপরীক্ষার সমান হতে চলেছে।

কোন ৫ রাশির জন্য বিপদ ঘণ্টা?

বৃষ রাশি: আপনার আর্থিক জীবনে বড়সড় ওঠানামা দেখা দিতে পারে। আয় থাকলেও পাল্লা দিয়ে বাড়বে খরচ। এই সময় বড় কোনো বিনিয়োগ বা লটারি-শেয়ার বাজারে টাকা ঢাললে লোকসানের প্রবল সম্ভাবনা।

মিথুন রাশি: কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়বে। অফিসের বস বা সহকর্মীদের সাথে বিবাদ হতে পারে। নতুন কোনো চুক্তিতে সই করার আগে অন্তত দশবার ভাবুন। পদোন্নতি বা ইনক্রিমেন্টের আশা আপাতত ত্যাগ করাই ভালো।

কন্যা রাশি: পারিবারিক ও দাম্পত্য জীবনে অশান্তির যোগ রয়েছে। ভুল বোঝাবুঝি আপনার মানসিক চাপ বাড়িয়ে দেবে। ছাত্রদের পড়াশোনায় মন বসাতে সমস্যা হতে পারে।

বৃশ্চিক রাশি: হঠাৎ করে বড় অংকের টাকা খরচ হয়ে যেতে পারে। বাড়ির বড়দের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়বে। এই সময় চাকরি পরিবর্তনের কথা ভাবলে তা হিতে বিপরীত হতে পারে।

কুম্ভ রাশি: নিজের রাশির অধিপতি অস্ত যাওয়ায় আপনি শারীরিক ও মানসিক অবসাদে ভুগতে পারেন। অফিসের কাজের চাপে পারিবারিক সময় নষ্ট হবে, যা থেকে কলহ তৈরি হওয়ার সম্ভাবনা।

বাঁচার উপায় কী?
জ্যোতিষবিদদের মতে, শনির কুপ্রভাব কাটাতে প্রতিদিন ধ্যান ও প্রার্থনা করুন। শনিবার করে অভাবী মানুষকে কালো তিল, কম্বল বা সর্ষের তেল দান করলে শনিদেব শান্ত হন। যেকোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। মনে রাখবেন, সাবধানতা অবলম্বন করলে বড় বিপদও কাটিয়ে ওঠা সম্ভব। আপনার রাশির ওপর ঠিক কতটা প্রভাব পড়বে, তা বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন।