যাত্রীদের পোয়াবারো! হাওড়া ও শিয়ালদহ থেকে ১৮টি নতুন স্পেশাল ট্রেন, দেখে নিন সম্পূর্ণ তালিকা

পূর্ব রেলের পক্ষ থেকে সাধারণ যাত্রীদের জন্য অত্যন্ত খুশির খবর শোনানো হয়েছে। লোকাল ও দূরপাল্লার ট্রেনের অত্যধিক ভিড় সামাল দিতে এবং যাত্রীদের যাতায়াত আরও মসৃণ করতে একযোগে ১৮টি অসংরক্ষিত স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railways)। আগামী ১৩ ও ১৪ মার্চ ২০২৬ তারিখ থেকে এই বিশেষ ট্রেনগুলি দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন রুটে চলাচল করবে। হাওড়া ও শিয়ালদহ—উভয় গুরুত্বপূর্ণ স্টেশন থেকেই এই পরিষেবা পাওয়া যাবে।
নিচে ট্রেনের বিস্তারিত সময়সূচী দেওয়া হলো:
হাওড়া ও সংলগ্ন রুট:
বরাকর-হাওড়া (০৩৫৪০): ১৩ মার্চ ২০:৫৫ মিনিটে ছেড়ে পরের দিন ০২:৪৫ মিনিটে হাওড়া পৌঁছবে। ফিরতি ট্রেন (০৩৫৩৯) ১৪ মার্চ ২০:৫০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।
আসানসোল-হাওড়া (০৩৫৪২): ১৩ মার্চ রাত ১২:০০ টায় ছেড়ে ০৩:৫৫ মিনিটে হাওড়া পৌঁছবে। ফিরতি ট্রেন (০৩৫৪১) ১৪ মার্চ রাত ১২:০০ টায় হাওড়া ছাড়বে।
দুর্গাপুর-হাওড়া (০৩৫৪৪): ১৩ মার্চ ২১:৫৫ মিনিটে ছেড়ে ০৩:১৫ মিনিটে হাওড়া পৌঁছবে। ফিরতি ট্রেন (০৩৫৪৩) ১৪ মার্চ ১৯:১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।
সিউড়ি-হাওড়া (০৩৫৪৬): ১৩ মার্চ রাত ১২:০০ টায় ছেড়ে ০৪:৫০ মিনিটে হাওড়া পৌঁছবে। ফিরতি ট্রেন (০৩৫৪৫) ১৪ মার্চ ১৯:০০ টায় হাওড়া ছাড়বে।
মালদা টাউন-হাওড়া (০৩৪২০): ১৩ মার্চ ২১:১০ মিনিটে ছেড়ে ০৫:১০ মিনিটে হাওড়া পৌঁছবে। ফিরতি ট্রেন (০৩৪১৯) ১৪ মার্চ ১৯:৫৫ মিনিটে হাওড়া ছাড়বে।
নিউ ফারাক্কা-হাওড়া (০৩৪২২): ১৩ মার্চ ২১:০০ টায় ছেড়ে ০৪:৩০ মিনিটে হাওড়া পৌঁছবে। ফিরতি ট্রেন (০৩৪২১) ১৪ মার্চ ২১:২০ মিনিটে হাওড়া ছাড়বে।
মুরারাই-হাওড়া (০৩০২০): ১৩ মার্চ ২১:০০ টায় ছেড়ে ০২:০০ টায় হাওড়া পৌঁছবে। ফিরতি ট্রেন (০৩০১৯) ১৪ মার্চ ২০:৩৫ মিনিটে হাওড়া ছাড়বে।
কাটোয়া-হাওড়া (০৩০২২): ১৪ মার্চ সকাল ০৬:০০ টায় ছেড়ে ১০:২০ মিনিটে হাওড়া পৌঁছবে। ফিরতি ট্রেন (০৩০২১) ১৪ মার্চ ১৮:৪৫ মিনিটে হাওড়া ছাড়বে।
শিয়ালদহ ও সংলগ্ন রুট:
পলাশী-শিয়ালদহ (০৩১২০): ১৪ মার্চ ০৬:০০ টায় ছেড়ে ১১:০০ টায় শিয়ালদহ পৌঁছবে। ফিরতি ট্রেন (০৩১১৯) ১৪ মার্চ ১৮:৩০ টায় শিয়ালদহ ছাড়বে।
কাকদ্বীপ-শিয়ালদহ (০৩১২১): ১৪ মার্চ ০৭:৫০ মিনিটে ছেড়ে ১০:৩০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। ফিরতি ট্রেন (০৩১২২) ১৪ মার্চ ১৯:০০ মিনিটে শিয়ালদহ ছাড়বে।
বসিরহাট-শিয়ালদহ (০৩১২৪): ১৪ মার্চ ০৭:০০ টায় ছেড়ে ১০:১৫ টায় শিয়ালদহ পৌঁছবে। ফিরতি ট্রেন (০৩১২৩) ১৪ মার্চ ২১:০০ টায় শিয়ালদহ ছাড়বে।
রানাঘাট-শিয়ালদহ (০৩১৩৮): ১৪ মার্চ ০৬:৪৫ মিনিটে ছেড়ে ০৯:১৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। ফিরতি ট্রেন (০৩১৩৭) ১৪ মার্চ ২০:৪৫ মিনিটে শিয়ালদহ ছাড়বে।
বনগাঁ-শিয়ালদহ (০৩১৪০): ১৪ মার্চ ০৬:০০ টায় ছেড়ে ০৯:০০ টায় শিয়ালদহ পৌঁছবে। ফিরতি ট্রেন (০৩১৩৯) ১৪ মার্চ ২০:৩০ মিনিটে শিয়ালদহ ছাড়বে।
ক্যানিং-শিয়ালদহ (০৩১৪৩): ১৪ মার্চ ০৮:০০ টায় ছেড়ে ১০:০০ টায় শিয়ালদহ পৌঁছবে। ফিরতি ট্রেন (০৩১৪৪) ১৪ মার্চ ২১:১০ মিনিটে শিয়ালদহ ছাড়বে।
লালগোলা-শিয়ালদহ (০৩১৫৪/০৩১৫৬): ১৩ মার্চ রাত ২১:৪৫ ও ২১:০০ টায় ছেড়ে যথাক্রমে ০৫:০০ ও ০৪:০০ টায় শিয়ালদহ পৌঁছবে। ফিরতি ট্রেন (০৩১৫৩/০৩১৫৫) ১৪ মার্চ সন্ধ্যা থেকে ছাড়বে।
গেদে-শিয়ালদহ (০৩১৬০): ১৪ মার্চ ০৬:০০ টায় ছেড়ে ০৯:৩০ টায় শিয়ালদহ পৌঁছবে। ফিরতি ট্রেন (০৩১৫৯) ১৪ মার্চ ১৮:৪৫ মিনিটে শিয়ালদহ ছাড়বে।
শান্তিপুর-শিয়ালদহ (০৩১৬৬): ১৪ মার্চ ০৭:৩০ মিনিটে ছেড়ে ১০:৩০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। ফিরতি ট্রেন (০৩১৬৫) ১৪ মার্চ ১৯:১৫ মিনিটে শিয়ালদহ ছাড়বে।
এই ট্রেনগুলি চলার ফলে দৈনন্দিন নিত্যযাত্রীদের ভিড়ের চাপ অনেকটাই কমবে বলে মনে করছে পূর্ব রেল কর্তৃপক্ষ।