হরমুজ প্রণালী বন্ধ হলেও বিকল্প পথে আসছে এলপিজি! জোগান স্বাভাবিক রাখতে বড় ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রকের

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির জেরে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলেও ভারতে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে কেন্দ্র সরকার। পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, ভারতের আমদানির ৭০ শতাংশেরও বেশি এখন বিকল্প রুট দিয়ে আসছে।
কেন্দ্রীয় আশ্বাসের মূল পয়েন্ট:
-
জোগান স্বাভাবিক: প্রতিদিন দেশে প্রায় ৫০ লক্ষ সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। ২৫,০০০ ডিস্ট্রিবিউটর এবং ১ লক্ষ পেট্রোল পাম্প সক্রিয় রয়েছে।
-
উৎপাদন বৃদ্ধি: অভ্যন্তরীণ তেল শোধনাগারগুলোতে এলপিজি উৎপাদনের পরিমাণ বাড়িয়ে ২৮ শতাংশ করা হয়েছে।
-
বিকল্প ব্যবস্থা: গ্যাস ও তেলের ওপর চাপ কমাতে রাজ্যগুলিকে কেরোসিন ও কয়লার বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে। হোটেল ও রেস্তোরাঁগুলিকে সাময়িকভাবে বিকল্প জ্বালানি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
-
অগ্রাধিকার: বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবার আগে গ্যাস পাবে।