বিশ্বজয়ী টিম ইন্ডিয়াকে ওলার কুর্নিশ! নীল রঙে সেজে এল ‘চ্যাম্পিয়ন এডিশন’, ফিচার জানলে চমকে যাবেন!

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আনন্দ এবার রাস্তায়! টিম ইন্ডিয়ার এই ঐতিহাসিক সাফল্যকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিল ইলেকট্রিক যান নির্মাতা সংস্থা ওলা (Ola)। ভারতীয় ক্রিকেট দলের নীল জার্সির থিমে ওলা লঞ্চ করল তাদের জনপ্রিয় দুটি মডেলের বিশেষ ‘চ্যাম্পিয়ন এডিশন’।
নীল রঙে বিশ্বজয়ের ছোঁয়া: ওলা ইলেকট্রিক তাদের S1 Pro+ Gen 3 এবং Roadster X+ ভ্যারিয়েন্টের এই স্পেশাল এডিশনটি বাজারে এনেছে। মূলত ভারতীয় ক্রিকেট টিমের জার্সির নীল রঙকে প্রাধান্য দিয়ে এই গাড়িগুলি ডিজাইন করা হয়েছে। তবে শুধু লুক নয়, পারফরম্যান্সের দিক থেকেও এই গাড়িগুলি রীতিমতো টেক্কা দেবে বাজারকে।
ব্যাটারি ও পাওয়ার:
-
Ola S1 Pro+ Gen 3 (চ্যাম্পিয়ন এডিশন): এতে রয়েছে ৫.২ kWh ব্যাটারি প্যাক। সিঙ্গল চার্জে এই স্কুটারটি অবিশ্বাস্য ৩২০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩০ কিমি। মাত্র ৭ ঘণ্টায় ৮০ শতাংশ চার্জ হয়ে যায় এই স্কুটারটি।
-
Ola Roadster X+ (চ্যাম্পিয়ন এডিশন): এই বাইকটিতে দেওয়া হয়েছে ৯.১ kWh-এর শক্তিশালী ব্যাটারি প্যাক। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১২৫ কিমি এবং এটি ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় নেয় প্রায় ৮ ঘণ্টা।
দাম ও বুকিং ডিটেইলস: চ্যাম্পিয়ন এডিশনের এই ইলেকট্রিক স্কুটার ও বাইকের দাম রাখা হয়েছে অত্যন্ত প্রতিযোগিতামূলক।
-
S1 Pro+ Gen 3: এক্স শোরুম দাম ১.৯০ লক্ষ টাকা। (EMI শুরু মাত্র ২৬৯৯ টাকা থেকে)।
-
Roadster X+: এক্স শোরুম দাম ১.৮৯ লক্ষ টাকা। (EMI শুরু ২৮৭০ টাকা থেকে)।
অত্যাধুনিক ফিচার: দুটি মডেলেই রয়েছে ৭ ইঞ্চির টাচ স্ক্রিন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, LED হেডল্যাম্প, ডিজিটাল চাবি, রিভার্স মোড এবং ভ্যাকেশন মোডের মতো প্রিমিয়াম ফিচার। ওলার অফিশিয়াল ওয়েবসাইট বা নিকটবর্তী শোরুম থেকে বুকিং করার ১৯ থেকে ২১ দিনের মধ্যেই মিলবে ডেলিভারি।