ইরান-ইজরায়েল যুদ্ধের কোপ দীপিকার কেরিয়ারে! প্যারিসের হাই-প্রোফাইল ইভেন্ট বাতিল করলেন রণবীর-পত্নী

বিশ্বজুড়ে যুদ্ধের দামামা এবার সরাসরি প্রভাব ফেলল গ্ল্যামার দুনিয়ায়। ইরান, ইজরায়েল ও আমেরিকার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার জেরে প্যারিস সফর বাতিল করতে বাধ্য হলেন বলিউড কুইন দীপিকা পাড়ুকোন। একটি হাই-প্রোফাইল ফ্যাশন ইভেন্টে যোগ দেওয়ার জন্য দীপিকা পুরোপুরি প্রস্তুত থাকলেও, পশ্চিম এশিয়ার আকাশপথ কার্যত রণক্ষেত্রের আকার নেওয়ায় আন্তর্জাতিক বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। দীপিকার নির্দিষ্ট বিমানটি বাতিল হওয়ায় এবং নিরাপত্তার কথা মাথায় রেখেই তিনি এই সফর থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

প্যারিস সফর ভেস্তে গেলেও কাজের ময়দানে দীপিকা এখন সুপার ফাস্ট। শাহরুখ খানের মেগা প্রজেক্ট ‘কিং’-এ আবারও দেখা যাবে তাঁকে, যেখানে অভিষেক হতে চলেছে সুহানা খানেরও। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর এই ছবি মুক্তির কথা। পাশাপাশি, দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনের বিপরীতে অ্যাটলির আগামী ছবি ‘AA22XA6’-এ দেখা যাবে দীপিকাকে। শোনা যাচ্ছে, আগামী ৮ এপ্রিল অল্লু অর্জুনের জন্মদিনে এই ছবির অফিশিয়াল নাম ঘোষণা করা হবে। যুদ্ধের আবহে দীপিকার এই সতর্ক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন তাঁর অনুরাগীরা।

Saheli Saha
  • Saheli Saha