একবার চার্জেই কলকাতা থেকে প্রয়াগরাজ! মার্সিডিজের নতুন CLA-তে মিলবে ১ কোটির কম দামি যেকোনো গাড়ির সেরা রেঞ্জ

মার্সিডিজ-বেঞ্জ তাদের ইলেকট্রিক লাইনআপে নিয়ে এল এক নতুন চমক—ইলেকট্রিক CLA সেডান। এই গাড়িটি মূলত তার অবিশ্বাস্য রেঞ্জের জন্য চর্চার কেন্দ্রে। এর ‘২৫০+’ ভ্যারিয়েন্টটি এক চার্জে ৭৯২ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। সহজভাবে বললে, কলকাতা থেকে একবার ফুল চার্জ দিয়ে বেরোলে আপনি অনায়াসেই পৌঁছে যাবেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। ১ কোটি টাকার নিচে থাকা যেকোনো ইলেকট্রিক গাড়ির মধ্যে এটিই এখন সেরা রেঞ্জ অফার করছে। ৮৫ কিলোওয়াট আওয়ারের শক্তিশালী NMC ব্যাটারি এবং উন্নত এরোডায়নামিক ডিজাইনের ফলেই এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে।

রাস্তায় পারফরম্যান্স ও ফিচার:
সাধারণত ইভি-তে একটি গিয়ারবক্স থাকলেও, মার্সিডিজ CLA-তে ব্যবহার করা হয়েছে দুটি গিয়ারবক্স। এর ফলে রাজপথে গাড়িটি ৬২০ কিলোমিটারের বেশি রিয়েল-ওয়ার্ল্ড রেঞ্জ দিচ্ছে। এর ২৭২ হর্ষপাওয়ারের মোটরটি অত্যন্ত মসৃণ পারফরম্যান্স দেয়। কেবিনের ভিতরে রয়েছে ১৪ ইঞ্চির স্ক্রিন এবং আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। এছাড়া গ্রাহকদের আরামের জন্য রয়েছে বারমেস্টার অডিও সিস্টেম, ম্যাসেজ সিট এবং অগমেন্টেড রিয়েলিটি নেভিগেশন। যদিও দ্রুত গতি তোলার ক্ষেত্রে এটি কিছু প্রতিযোগী গাড়ির থেকে কিছুটা পিছিয়ে, তবে এর বিলাসবহুল অভিজ্ঞতা ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স একে অনেক বেশি ব্যবহারিক করে তুলেছে।

Saheli Saha
  • Saheli Saha