মাত্র ৮২ পয়সার শেয়ারে ১০০% ডিভিডেন্ড! পেনি স্টকের অবিশ্বাস্য কারসাজিতে কেল্লাফতে বিনিয়োগকারীদের

শেয়ার বাজারে যখন টালমাটাল পরিস্থিতি, বিনিয়োগকারীরা যখন লস সামলাতে ব্যস্ত, ঠিক তখনই আশার আলো দেখাল মাত্র ৮২ পয়সার একটি পেনি স্টক। বুধবারের বাজারে বাজিমাত করেছে পালসার ইন্টারন্যাশনাল লিমিটেড (Pulsar International Ltd.)। সাধারণ কোনো শেয়ার নয়, রীতিমতো ‘রকেট’ গতিতে ছুটছে এই স্টকটি। ৫ শতাংশ আপার সার্কিটে লকড হয়ে এদিন বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে পালসার।

কেন হঠাৎ এই উল্লম্ফন?
আসল রহস্য লুকিয়ে আছে কোম্পানির একটি বড় ঘোষণায়। আগামী ১৪ই মার্চ এক গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং ডেকেছে এই সংস্থা। খবর চাউর হয়েছে যে, বিনিয়োগকারীদের জন্য ১০০% পর্যন্ত ডিভিডেন্ড বা লভ্যাংশ ঘোষণা করতে পারে কোম্পানি। যেহেতু ১ টাকার কম দামি শেয়ারে ফেস ভ্যালু অনুযায়ী লভ্যাংশ দেওয়া হয়, তাই এটি ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য লটারি জেতার মতো ব্যাপার। আর্থিক ফলের দিকে তাকালে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবর্ষের ডিসেম্বর ত্রৈমাসিকে কোম্পানি মুনাফা করেছে ৩.২৯ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ৪০০ শতাংশ বেশি!

ভবিষ্যৎ পরিকল্পনায় আধুনিকতার ছোঁয়া:
শুধু লভ্যাংশই নয়, পালসার ইন্টারন্যাশনাল এখন কৃষিকাজে আধুনিক প্রযুক্তি বা ‘স্মার্ট এগ্রি সলিউশনস’ নিয়ে আসছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং ইন্টারনেট অফ থিংস (IoT) ব্যবহার করে চাষবাসের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে আমূল বদল আনার পরিকল্পনা করছে কোম্পানি। তবে মনে রাখবেন, পেনি স্টকে বিনিয়োগ সবসময়ই ঝুঁকিপূর্ণ। ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর ১০.২৫ টাকা হলেও বর্তমানে এটি তার সর্বনিম্ন স্তরের কাছে ঘোরাফেরা করছে। তাই লাভের লোভে ঝাপিয়ে পড়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া একান্ত প্রয়োজন।

Saheli Saha
  • Saheli Saha