মন খারাপ? শুধু খাবার বদলে বদলে ফেলুন জীবন! এই ১০টি খাবার শরীরে বাড়াবে ‘হ্যাপি হরমোন’, নিমেষে পালাবে ডিপ্রেশন

আজকের ইঁদুর দৌড়ের জীবনে মানসিক চাপ বা স্ট্রেস আমাদের নিত্যসঙ্গী। কিন্তু আপনি কি জানেন, আপনার প্রতিদিনের খাদ্যতালিকাই পারে আপনার মেজাজ বা মুড নিমেষে ঠিক করে দিতে? চিকিৎসকদের মতে, শরীরে ডোপামিন, সেরোটোনিন এবং এন্ডোরফিনের মতো ‘সুখী হরমোন’ (Happy Hormones) বাড়াতে কিছু বিশেষ খাবারের ভূমিকা অনবদ্য। এই হরমোনগুলোই আমাদের আনন্দ দেয়, ঘুম ভালো করে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে।

কী কী রাখবেন আপনার মেনুতে?
সেরোটোনিন বাড়াতে ওমেগা-৩ সমৃদ্ধ খাবার যেমন—চিয়া সিড, আখরোট এবং সামুদ্রিক মাছ দারুণ কার্যকরী। অন্যদিকে, এক টুকরো ডার্ক চকোলেট আপনার মস্তিষ্কে এন্ডোরফিন নিঃসরণ করে নিমেষেই মন ভালো করে দিতে পারে। এছাড়া অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে দই বা আচারের মতো প্রোবায়োটিক খাবার মেজাজ ফুরফুরে রাখে। ফলের মধ্যে কলা (এতে থাকে ট্রিপটোফ্যান) এবং বেরি জাতীয় ফল অ্যান্টি-অক্সিডেন্টের জোগান দেয়। প্রোটিনের জন্য ডিম, মাংস বা পনির এবং ম্যাগনেশিয়ামের জন্য কুমড়োর বীজ বা বাদাম নিয়মিত খাওয়া উচিত। ওটস বা মিষ্টি আলুর মতো জটিল কার্বোহাইড্রেট শরীরে ট্রিপটোফ্যান শোষণে সহায়তা করে। শুধু ডায়েট নয়, দিনে অন্তত ২০ মিনিট রোদে থাকা এবং পর্যাপ্ত ঘুম আপনাকে দীর্ঘমেয়াদী সুখের অনুভূতি দেবে।

Saheli Saha
  • Saheli Saha