মাটি ছাড়াই হবে বাগান! শুধু এক গ্লাস জলেই ফলবে এই ৭টি দামী হার্বস, জেনে নিন ম্যাজিক পদ্ধতি

শহুরে ব্যস্ত জীবনে বাগান করা অনেকের কাছেই বিলাসিতা বা ঝামেলার কাজ মনে হতে পারে। বিশেষ করে বাজার থেকে শখের হার্বসের টব কিনে আনার কয়েক দিনের মধ্যেই তা শুকিয়ে গেলে মন খারাপ হওয়া স্বাভাবিক। কিন্তু আপনি কি জানেন, মাটি ছাড়াই শুধুমাত্র এক গ্লাস জলে আপনি আপনার রান্নাঘরের প্রয়োজনীয় হার্বস ফলিয়ে নিতে পারেন? মাটি ধোয়ার ঝামেলা নেই, জায়গা লাগে কম, আর গাছ মরার ঝুঁকিও থাকে নামমাত্র। চলুন দেখে নেওয়া যাক এমন ৭টি হার্বস যা জলে সহজেই বেড়ে ওঠে।

শুরু করার জন্য বেসিল বা তুলসী জাতীয় গাছ সবচেয়ে সেরা। ৪ ইঞ্চি লম্বা একটি ডাল কেটে নিচের পাতা ফেলে এক গ্লাস জলে রাখলেই এক সপ্তাহের মধ্যে শিকড় গজাবে। একইভাবে পুদিনা মাত্র ৫ দিনেই শিকড় ছেড়ে দেয়, যা গরমের দিনে অত্যন্ত উপকারী। তবে রোজমেরি বা থাইম একটু ধীরগতিতে বাড়ে; এদের শিকড় আসতে ৩ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। অন্যদিকে, পিৎজা বা পাস্তার স্বাদ বাড়াতে অরিগ্যানো ডালও ১৪ দিনের মধ্যে জলেই শিকড় গজিয়ে ফেলে। ট্যারাগন ও চাইভস একটু ভিন্ন প্রকৃতির; ট্যারাগনের জন্য হালকা উষ্ণ তাপমাত্রা প্রয়োজন এবং চাইভস লাগাতে হয় শিকড়-সহ গোছা দিয়ে। ২-৩ দিন অন্তর জল পাল্টানো আর পর্যাপ্ত রোদের ব্যবস্থা করলেই আপনার রান্নাঘরের জানলা হয়ে উঠবে এক টুকরো সবুজ বাগান।

Saheli Saha
  • Saheli Saha